|
 |
|
সম্মানিত পাঠক,
বিশেষ অবস্থার কারণে আগামী সংখ্যা
০২ ফেব্রুয়ারী প্রকাশিত হবে। |
|
রাজনীতির মাঠে-
বাংলার গণমানুষ সত্য খুঁজছে
সংলাপ
॥
বিরোধী দল বিএনপির তিন বছরে জনসমর্থন বাড়েনি,
তবে
তাদের চাটুকারের সংখ্যা বেড়েছে।
এর
কৃতিত্ব সরকারি দল আওয়ামী লীগের।
সরকারের কাছে ঘুরে কিছু না পাওয়ার ব্যর্থতায় হতাশাগ্রস্তরা বিএনপির পালস্না
ভারী করছে।
বিএনপির মধ্যে চলছে দলাদলি,
বিশৃঙ্খলা,
সংঘর্ষ।
চলছে নেতৃত্বের কোন্দল।
এখনো ধর্মীয় উগ্রবাদীদের মধ্য থেকে দলের কলকাঠি নাড়ানো হচ্ছে।
চাটুকারিতা চলছে,
তারেক রহমানকেই বানাতে হবে বিএনপির ভবিষ্যৎ কর্ণধার।
বিগত নির্বাচনের পর বিরোধী দল বিএনপির তিন বছর গেছে স্থবিরতা কাটাতে।
শুধু গতানুগতিক ধারায় রাজপথের রাজনীতিটুকু ধরে রাখার চেষ্টা করেছে।
হরতাল,
সমাবেশ,
রোডমার্চ-এই ছিল তাদের রাজনীতির ধারা।
...
(বিস্তারিত)
|
|
শুরু হলো -
ইতিহাসের আর এক অধ্যায়
সংলাপ
॥
১৯৭১
সাল,
১৪
লক্ষ ত্রিপুরাবাসী হৃদয়ের দরজা খুলে ১৫ লক্ষ বাঙালিকে বুকে টেনে নিয়েছিল।
বাংলার মুক্তি সংগ্রামে ত্রিপুরা হয়ে উঠেছিল দুর্জয় ঘাঁটি।
এই
রণাঙ্গন থেকেই লক্ষ লক্ষ বাঙালি মুক্তিফৌজ ঝাঁপিয়ে পড়েছিল বাংলার
মুক্তিযুদ্ধে।
নয়
মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে অবশেষে বিজয়।
ঘোষিত হল বাংলার স্বাধীনতা।
জন্ম নিল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।
চল্লিশ বছর পর স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পা রাখলেন সেই
মুক্তিযুদ্ধের রণাঙ্গনে।
বাংলার মুক্তিযুদ্ধের দামাল সৈনিকরা আজ প্রৌঢ়।
শরীর বিদ্রোহ করলেও মনে প্রাণে আজও তারা ৭১
এর
তাজা প্রাণ।
রক্তে তাদের বিদ্রোহের আগুন।
সেই
আগুন কি এত সহজে নেভার?
বাংলার মুক্তিসূর্য বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যাচ্ছেন - এই
সংবাদ যেদিন বাংলাদেশ ও ত্রিপুরার প্রভাতী দৈনিকগুলোতে ছাপা হল,
সেদিন থেকে ঝাপসা হয়ে যাওয়া স্মৃতিগুলো এক লহমায় রামধনুর রঙের মত ফুটে উঠল
মুক্তিযোদ্ধাদের চোখের সামনে।
অপরদিকে আবেগে,
উচ্ছ্বাসে আর যেন তর সইছিলো না ত্রিপুরাবাসীর।
কখন
সেই মুহূর্ত আসবে।
...
(বিস্তারিত)
|
|
উগ্র ধর্মজীবীদের তাণ্ডব!
সংলাপ
॥
উগ্র ধর্মজীবীদের ফতোয়া অগ্রাহ্য করার ফল কী হতে পারে,
তা দক্ষিণ ওয়াজিরিস্তানের বাসিন্দাদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিল পাকিস্তানি
উগ্র ধর্মজীবীরা।
গত শুক্রবার অশান্ত উপজাতি অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানের বাসিন্দাদের
বাড়ি বাড়ি হানা দিয়ে তারা তাদের কাছ থেকে কম্পিউটার,
টিভি সেট,
মোবাইল ফোন কেড়ে নেয়।
সেগুলো বাজেয়াপ্ত করে দক্ষিণ ওয়াজিরিস্তান এজেন্সির প্রধান শহর ওয়ানার
বাজারে জড়ো করে আগুন ধরিয়ে দেয়।
...
(বিস্তারিত) |
|
সুলতান যুগে যুগে
সংলাপ
॥
জাগতিক
দৃষ্টিকোণ থেকে শিল্পী সুলতান আজ আর আমাদের মধ্যে নেই তবে আছেন - হ্যাঁ,
বেঁচে আছেন ও থাকবেন যতদিন রংতুলি থাকবে।
লালমিয়া নড়াইলের মাসিমদিয়ার স্বভাব শিল্পীর নাম।
রাজমিস্ত্রী শেখ মেছেরের ছেলে।
১৯২৩ সালের ১০ আগষ্ট লালমিয়ার জন্ম হয়।
মাসিমদিয়ার রাজমিস্ত্রীর ঘরে জন্ম নেয়া ছেলেটি আজকের কিংবদন্তী শিল্পী এস
এম সুলতান।
পাঁচ বছর বয়সে নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভর্তি হলেও স্কুলের
ধরাবাঁধা পড়ার চাইতে ছবি আঁকাতেই তার ঝোঁক ছিল।
এগারো বছর বয়সে স্কুল ছেড়ে দিয়ে বাবার ইমারত গড়ার কাজে লেগে পড়েন।
ছবি আঁকা চলতে থাকে বিপুল উদ্যমে।
...
(বিস্তারিত)
|
|
ঢাকায় হোল্ডিং ট্যাক্স কি বাড়ছে?
মনি
॥
প্রায় দুই যুগ পর রাজধানীর হোল্ডিং ট্যাক্স কি বাড়ছে?
ঢাকায় সর্বশেষ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি পায় ১৯৮৯ সালে।
২০০৩ সালে ট্যাক্স পুনর্মূল্যায়নের উদ্যোগ নেয়া হয়েছিল।
কিন্তু তাৎক্ষণিক এই উদ্যোগের বিরুদ্ধে বাড়িওয়ালাদের পক্ষ থেকে জোর
আপত্তি আসতে থাকে।
এক পর্যায়ে এ নিয়ে উচ্চ আদালতে রিট করা হয়।
পরে আদালতের নির্দেশে রিঅ্যাসেসমেন্ট স্থগিত হয়ে যায়।
সম্প্রতি দ্বিখন্ডিত হওয়ার পর ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি)
অন্তর্বর্তীকালীন প্রশাসক এই পুনর্মূল্যায়নের কাজ শুরু করতে যাচ্ছেন।
এতে ডিসিসির হোল্ডিং ট্যাক্স বাবদ আয় তিনগুণ বৃদ্ধি পাবে বলে বলা হচ্ছে।
তবে ডিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন,
হোল্ডিং ট্যাক্সের হার বাড়ছে না,
ট্যাক্সের পরিমাণ বাড়বে।
...
(বিস্তারিত)
|
|
সংকটে ইউরোপ!
সংলাপ
॥
ইউরোপের অর্থনৈতিক অবস্থা বিশ্বমন্দার ধাক্কায় শোচনীয় হয়ে পড়েছে।
এর উপরে আবার নতুন করে ধাক্কা।
একেই তাদের আর্থিক বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে।
তার উপরে আবার শুক্রবার গভীর রাতে ইউরোজোনের ৯টি দেশের ক্রেডিট রেটিং এক
ধাক্কায় এক থেকে দুধাপ কমিয়ে দিয়েছে মার্কিন মূল্যায়ন সংস্থা
স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর্স (এস অ্যান্ড পি)।
এর ফলে সর্বোচ্চ রেটিং হারিয়েছে ফ্রান্স এবং অস্ট্রিয়া।
গত আগস্ট মাসেই সর্বোচ্চ রেটিং অর্থাৎ ত্রিপল এ খুইয়েছিল মার্কিন
যুক্তরাষ্ট্র।
আপাতত রেটিং অক্ষুন্ন রইলো ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানির।
ক্রেডিট রেটিং কী?
...
(বিস্তারিত)
|
|
অপরাধের বৃত্তে আবদ্ধ ছাত্ররাজনীতি
সংলাপ
॥
গত
সপ্তাহে ছাত্রলীগের আভ্যন্তরীন কোন্দলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি
বিভাগের ছাত্র জুবায়ের আহমেদের নির্মম মৃত্যু দেশবাসীকে স্তম্ভিত করেছে।
৪
জানুয়ারি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নৃত্যশিল্পীর ওপর সাতক্ষীরা
ছাত্রলীগের নির্লজ্জ নির্যাতন,
অস্ত্রবাজির কারণে কুমিল্লা
বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়া,
জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থাসহ প্রতিটি শিক্ষাঙ্গনে কলুষিত
ছাত্ররাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে।
আদর্শবিচ্যুত ছাত্ররাজনীতিকে ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ বলে মনে করছেন
সচেতন ব্যক্তিরা।
...
(বিস্তারিত)
|
|
 |
|
 |
|
ক্যাস্ত্রো-আহমাদিনেজাদঃ
একসঙ্গে কাজ করার অঙ্গীকার
 
সংলাপ
॥
ল্যাটিন আমেরিকা সফররত ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গত শুক্রবার
কিংবদন্তিতুল্য কমিউনিস্ট নেতা ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে দুই ঘণ্টাব্যাপী
বৈঠক করেছেন বলে একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
বৈঠকে চলমান আন্তর্জাতিক বিষয়গুলো স্থান পায় বলে কিউবার বর্তমান
প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো জানান।
এ
সময় দুই নেতা সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন।
ফিদেলকে দেখা মাত্রই তার স্বাস্থ্য পরিস্থিতি জানতে চান আহমাদিনেজাদ।
গণমাধ্যমে ইরানি প্রেসিডেন্ট ও ফিদেল ক্যাস্ট্রোর হাস্যোজ্জ্বল ছবিও
প্রকাশিত হয়েছে।
৮৫
বছর বয়স্ক ফিদেল সম্পর্কে তার ভাই রাউল ক্যাস্ট্রো বলেন,
ভাল
আছেন ফিদেল।
...
(বিস্তারিত)
|
|
লক্ষ্য : ইস্ট লন্ডন মসজিদ
ইমরান
॥
ইডিএলের
কতিপয় সদস্যদের অতর্কিত হামলার
ফলে
সৌদী অর্থায়নে রাজনৈতিক ও ওহাবী ইসলামের আখড়া হিসাবে খ্যাত ইস্ট লন্ডন
মসজিদের মধ্যে অবস্থানকারী মুসলমানদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,
মাগরিবের নামাজের পর ইস্ট লন্ডন মসজিদের উল্টো দিকের একটি পাবের সামনে থেকে
ইডিএলের কতিপয় সদস্য নামাজে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য করে মদের বোতল ছুঁড়ে
মারলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূচনা হয়।
এ
সময় সংঘর্ষে আরো কিছু ইডিএল সদস্য এসে যোগ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে প্রায়
২০ জন সদস্যকে গ্রেফতার করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
তাৎক্ষণিকভাবে বেথনাল গ্রীন ও বো আসনের এমপি রোশনারা আলী উপস্থিত হয়ে
কমিউনিটির সকলকে শান্ত থাকার আহ্বান জানান।
এ
সময় তিনি পুলিশ পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান।
তিনি এ বিষয়টি হোম সক্রেটারিকে অবহিতকরণসহ পার্লামেন্টে আলোচনা করবেন বলে
জানিয়েছেন।
...
(বিস্তারিত)
|
|
রাশিয়ায় তেলের ভাণ্ডার তৈরি হচ্ছে
নাশেদ
॥

রাশিয়ার সরকার বর্তমানে সোনা ও বিদেশী মুদ্রার তহবিলের সঙ্গে যোগ করতে
চলেছে খনিজ তেলের ভাণ্ডার।
জ্বালানী শক্তি মন্ত্রণালয়ের ফরমাস পেয়ে বিশেষজ্ঞরা রাশিয়াতে স্ট্র্যাটেজিক
কাঁচামাল সংরক্ষণের জন্য এক প্রকল্প তৈরী করেছেন।
ধারণা করা হয়েছে যে,
মাটির নীচের ভাণ্ডারে কয়েক লক্ষ টন খনিজ তেল জমিয়ে রাখা হবে,
তা
ব্যবহার করা যেতে পারবে কোন রকমের প্রযুক্তি সম্পর্কিত বিপর্যয়,
বিশ্ব বাজারে গুরুতর সঙ্কট ও দেশের অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ
করার জন্য। ...
(বিস্তারিত)
|
|
রোশান হত্যাকান্ড
বিমা
॥
ইরানের
বিজ্ঞানী মোস্তফা আহমাদ রোশান হত্যাকান্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন
মার্কিন সাংবাদিক ও
ব্লগার
রিচার্ড সিলভারস্টেইন।
তিনি জানিয়েছেন,
এ
হত্যাকান্ডের সঙ্গে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ এবং ইরানের
সন্ত্রাসবিরোধী গোষ্ঠী মুজাহিদিন-ই খালক জড়িত রয়েছে।
ইহুদিবাদী ইসরাইলের একটি সূত্রের বরাত দিয়ে সিলভারস্টেইন এ কথা বলেছেন।
তিনি এ হত্যাকাণ্ড
সম্পর্কে আরো বলেছেন,
এই
হত্যাকাণ্ডের
পর সাম্প্রতিক বছরগুলোতে ইরানের যেসব বিজ্ঞানী সন্ত্রাসী হামলায় নিহত
হয়েছেন সেসব কথা মনে পড়ে যাচ্ছে।
ইরানের আলস্নামা তাবাতাবায়ী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও নাতাঞ্জ পরমাণু
কেন্দ্রের মার্কেটিং ডেপুটি মোস্তফা আহমাদি রোশান বোমা হামলায় নিহত হয়েছেন।
...
(বিস্তারিত)
|
|
ইরানে পশ্চিমা অবরোধ!
সংলাপ
॥
ইরান
ভূগর্ভস্থ স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে-আন্তর্জাতিক
আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এই তথ্য প্রকাশের পর আবারও পশ্চিমা অবরোধের মুখে
পড়তে যাচ্ছে তেহরান।
ইরান
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী অব্যাহত রেখে জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করেই
চলেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাজ্য একে ইরানের আরেকটি
‘উসকানিমূলক
কাজ
বলে
আখ্যা দিয়েছে।
ফ্রান্স বলছে,
এখন
ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপ ছাড়া আর কোনো উপায় থাকছে না।
তবে
ইরান বলছে,
তারা
শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
...
(বিস্তারিত)
|
|
প্রবাহ |
|
|
|
|