Please check whether Java is Enabled

আমরা নিরপেক্ষ নই - সত্যের পক্ষে ।।

রেজি নং: ডিএ-১৮২০।। ১৬ বর্ষঃ ০৪ সংখ্যা ।।  ঢাকা ।। বৃহস্পতিবার ।। ২০ মাঘ ১৪১৮ ।। ০২ ফেব্রুয়ারী ২০১২।।

আপনার লেখা মতামত জানাতে  

e-mail : bartamansanglap@gmail.com

জ্ঞান অর্জনে বই-কেতাব হতে মানুষ-কেতাব উত্তম।।

Update : Every Thursday Night.

পাঠক সংখ্যা

 
পরিসংখ্যান >

আসছে ফাল্গুন নিয়ে আহ্বান -

মুক্তির সঙিন যুব শক্তি হও আগুয়ান

 

 

সংলাপ

 

জাগো যুব সম্প্রদায় জাগো নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে থাকার দিন শেষ হয়ে গেছে আর কত ঘুমাবে! বাংলার আকাশে আজ দূর্যোগের ঘনঘটা ধর্মের নামে অধর্ম, রাজনীতির নামে রাজনীতিকদের ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে উন্মাদনা, বিদেশীদের লোলুপ দৃষ্টি থেকে বাংলাকে বাঁচাতে - সামাজিক পরিবর্তনে মূল কান্ডারি যুব সম্প্রদায়-আগামী প্রজন্মের আলোর দিশারীদেরকে নেশাগ্রস্ত রাজনীতির ঘুম ভেঙে বাংলা মায়ের আহ্বানে আবার ঝাঁপিয়ে পড়তে হবে মুক্তির জয়গান গেয়ে সময় আজ দ্বারপ্রান্তে

পরীক্ষিত, যুব সমাজের সার্বিক উন্নতি ছাড়া এদেশে উন্নতি হতে পারে না সেইজন্যে যুব সমাজের উত্থান সময়ের দাবী।      ... (বিস্তারিত)

রাজনীতির মাঠে-

ঘুণে ধরছে রাজনীতিকদের!

 

সংলাপ ॥ 

 

কাঁচা বাঁশে ঘুণ ধরে না এটাই প্রকৃতির সাধারণ নিয়ম কাঁচা বাঁশের শুকছালের নিচে যে রস থাকে, তাতে ঘুণপোকাদের বাঁশ খেতে অসুবিধা হয় খটখটে না হলে তারা খেতে পারে না তবে প্রকৃতিতে অঘটনও ঘটে কাঁচা বাঁশেও ঘুণে ধরে সে বড় অলড়্গুণে ঘুণে ধরা বাঁশ দাঁড়িয়ে থেকে বাঁশঝাড় শেষ করে দেয়

প্রকতির সেই অলক্ষুণে অঘটনটা রাজনীতিতে একটা সরকারের ও বিরোধীদলীয় রাজনীতিকদের  ক্ষেত্রেও ঘটতে পারে কাঁচা বয়সের সরকারে ও বিরোধী দলে ঘুণে ধরছে ভুলের জন্য কুর কুর শব্দ করে খাচ্ছে যারা সে শব্দ শুনছে আর মানুষকে শোনাচ্ছে, তাদের ভয় ভাবনা হচ্ছে। যারা ঘুণের শব্দ শুনেও শুনতে চায় না, তারা বাঁশটার দিকে তাকিয়ে আছে।    ... (বিস্তারিত)

সেনা বিদ্রোহে উলফা জড়িত!

 

সংলাপ

 

 

বাংলাদেশে সেনা অভ্যুত্থানের চেষ্টা বা ষড়যন্ত্রের বিষয়টি নস্যাৎ হওয়ার পরই নিশ্চিত করা হয় যে, ভারতের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এ ষড়যন্ত্রের ব্যাপারে ঢাকার শীর্ষ সামরিক কর্মকর্তাদের হুঁশিয়ার করা হয়েছিল এবার বাংলাদেশ সেনাবাহিনী সময়মতো পদক্ষেপ নেয়ায় অঙ্কুরেই ষড়যন্ত্র বিনষ্ট করতে সক্ষম হয়েছে

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের ১৫ সদস্য সামরিক বাহিনীর হাতে নিহত হওয়ার সময়ও ভারতের গোয়েন্দা বিভাগ ওই হামলা সম্পর্কে শেখ মুজিবুর রহমানকে জানিয়েছিল কিন্তু তৎকালীন শীর্ষ সামরিক কর্মকর্তারা নিজেরাই ওই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত থাকায় তারা ইচ্ছা করেই তা প্রতিহত করার কোন উদ্যোগ নেননি এর ফল তো সবারই জানা   ... (বিস্তারিত)

বিশ্বজুড়ে হত্যায় ড্রোন!

 

 

সংলাপ

 

বিশ্বব্যাপী হত্যার পরিকল্পনা অনুযায়ী চালকবিহীন ড্রোন বিমান সিআইএ এবং মার্কিন সেনাবাহিনী ব্যবহার করতে শুরু করেছে এর পিছনে রয়েছে ওবামা প্রশাসনের সম্মতি এই মারণাস্ত্র ব্যবহৃত হচ্ছে গোপনে মার্কিন কংগ্রেসের সমর্থন রয়েছে এর পিছনে

মার্কিন প্রশাসনের এই ড্রোন কর্মসূচী সম্প্রতি খবরের শিরোনামে এসেছে ওয়াশিংটন পোস্ট কাগজে প্রকাশিত এক নিবন্ধের শিরোনাম আন্ডার ওবামা, অ্যান ইমারজিং গ্লোবাল অ্যাপারেটর্স অব ড্রোন কিলিং ওয়াশিংটন পোস্ট-এর নিবন্ধে বলা হয়েছে, কোনও রকম আইনী পদ্ধতি ছাড়া পৃথিবীর যে কোনও জায়গায় যে কোনও মানুষকে হত্যা করার মার্কিন সরকারের সিদ্ধান্ত রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে।       ... (বিস্তারিত)

মহাপ্রয়াণ

 

 

বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম শীর্ষ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনান্ত মহাস্থবির বনভান্তের মহাপ্রয়াণ হয়েছে

গত বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে তাকে রাঙামাটি থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয় সেখানেই সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে      ... (বিস্তারিত)

নিরাপত্তায় সচেতনতা

 

মনি

 

 

 

দেশব্যাপী নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় উৎসবগুলোতে আনন্দ এবং শান্তি শৃঙ্খলা অটুট রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডি.এম.পি)

তাদের কর্মসূচীর সাথে জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করে নিরাপত্তায় সচেতনতা  (সেফটি ফার্স্ট) শীর্ষক প্রচারপত্র (লিফলেট) বিতরণ কর্মসূচী গ্রহণ করেছে বিশেষ করে শহরকেন্দ্রিক মেট্রোপলিটন আওতাধীন এলাকাগুলোতে অব্যাহত চুরি, ডাকাতি, সহিংসতা প্রতিরোধে জনগণের সচেতনতা বাড়াতে এই প্রচারপত্রটি বিতরণ করা হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের একটি সংস্থা ইউ.এন.ডি.পির সহযোগিতায় পুলিশ রিফর্ম প্রোগ্রামের একটি        ... (বিস্তারিত)

রক্ষা পেল পৃথিবী

 

 

সংলাপ

 

চিন্তা ছিল বিজ্ঞানীদের তাই আগে থেকেই সতর্কবার্তা পৌঁছে গিয়েছিলো আমেরিকার সর্বত্র সেদেশের প্রতিরক্ষা বিভাগকেও তৈরি থাকতে বলা হয়েছিল তবে মশা মারতে কামান দাগাটা যেমন হাস্যকর, তেমনি পৃথিবীর ওপর আছড়ে পড়া তেজস্ক্রিয় কণাবৃষ্টি রোখাটা কোন দেশের প্রতিরক্ষা বিভাগের ক্ষমতার মধ্যে পড়ে না তবে যেহেতু আগাম জানানো হয়েছিল তাই ওই সতর্কবার্তা নিয়ে সব দেশেই কমবেশি উদ্বিগ্ন ছিল তবে এ যাত্রায় কোন কুফল দেখা যায়নি এই যা রক্ষে।      ... (বিস্তারিত)

তেল নিয়ে তেলেসমাতি আর নয়!

 

সংলাপ

 

কয়েক বছর ধরেই দেশে তেল নিয়ে তেলেসমাতি চলছে ব্যবসায়ীরা নিজেদের খেয়াল খুশি মতো দফায় দফায় ভোজ্যতেলের দাম বাড়িয়ে যাচ্ছে ক্রেতারা বাধ্য হচ্ছেন সেই বাড়তি দামে তেল কিনতে অন্যদিকে সরকারের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকে ভোজ্য তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত হলেও সেটা তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা ব্যবসায়ী মহলের এধরনের বেপরোয়া আচরণ সত্যিই হতাশাজনক এ সপ্তাহে নতুন করে বোতলজাত তেলে প্রতি লিটারে ৫/১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা।       ... (বিস্তারিত)

বিতর্কিত হলেন দিল্লীর জুম্মা মসজিদের ফতোয়াবাজ ইমাম!

 

সংলাপ ॥ 

 

ভারতের কংগ্রেসকে একহাত নিয়ে ভারতের উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টির প্রার্থীদের ভোট দিতে মুসলমানদের ডাক দিয়েছেন দিল্লীর জুম্মা মসজিদের শাহি ইমাম আহমেদ বুখারি শনিবার এখানে মুলায়মের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করে বুখারি বলেছেন, রাজ্যে ক্ষমতায় এলে তাঁর দল মুসলমানদের উন্নতির লক্ষ্যে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুলায়ম তাছাড়া, আমার সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকেও মুলায়ম মুসলমানদের প্রতি ন্যায়বিচার সুনিশ্চিত  করবেন বলে কথা দিয়েছেন অতএব মুসলমানদের উচিত তার দলের প্রার্থীদের জয় নিশ্চিত করা   ... (বিস্তারিত)

জীবন্ত কিংবদন্তী মাহাথির

 

 

সংলাপ

 

 

আমাদের দেশের যে সকল রাজনীতিক মন্ত্রী ও আমলারা সামান্য জ্বর ও সর্দি-কাশি হলেও সিঙ্গাপুরে যান চিকিৎসা করাতে তাদের ভিতরে কি কখনো আকাঙ্খা জাগে না নিজেদের গরীব দেশটাকে চিকিৎসা জগতে একটু এগিয়ে নিতে! মাহাথির মুহাম্মদকে একবার তার চিকিৎসকরা চেকআপ শেষে বললেন, হার্টে একটা প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে সেটার অপারেশন করিয়ে নেয়া উচিত উনি বললেন, ঠিক আছে তোমরা অপারেশনের আয়োজন কর তখন মেডিক্যাল বোর্ডের প্রধান বললেন,    ... (বিস্তারিত)

আইফেল টাওয়ারের ১২৫ বর্ষপূর্তি

 

নাশেদ

 

ধাতুর এই খাঁচা তৈরির সময় তার কদরই বুঝেনি প্যারিসের মানুষ অথচ আজ আইফেল টাওয়ার প্যারিসের প্রধান আকর্ষণ হিসেবে গোটা বিশ্বে পরিচিত এবার ১২৫ বছর পূর্ণ করল এই টাওয়ার

১৮৮৭ সালের ২৬ জানুয়ারি আইফেল টাওয়ার চালু হয়েছিল শহরের মানুষ বিরক্ত হয়ে বলেছিলেন, প্যারিসের সৌন্দর্য নষ্ট হয়ে গেল বিশিষ্ট জনরা গর্জে উঠেছিলেন, এ যেন এক দৈত্য - শহরের লজ্জা এমনকি কমিটি গঠন করে রীতিমতো আইফেল টাওয়ার হটাও আন্দোলন শুরু হয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি সেনাবাহিনী নাৎসিদের অপব্যবহার রুখতে টাওয়ারের অংশ বিশেষ ভেঙে ফেলার কথা ভেবেছিল তারপর হিটলার স্বয়ং আইফেল টাওয়ার ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন, যদিও তা অমান্য করা হয়েছিল।        ... (বিস্তারিত)

শিকাগোর হলঘরে বিবেকানন্দ ফলক

 

 

ইমরান

 

১১৯ বছর আগে, ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ শিকাগোর আর্ট অফ প্যালেসের যে হলঘরে ভাষণ দিয়ে আমেরিকাবাসী ভাই ও বোনদের মন জয় করেছিলেন, আরেক বাঙালি ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়  সেখানে গিয়ে শ্রদ্ধায় স্মরণ করলেন সেই অতীত স্মৃতিকেই

আর্ট অফ প্যালেস এখন শিকাগো আর্ট ইনস্টিটিউট ইনস্টিটিউট কর্তৃপক্ষের হাতে প্রণব তুলে দিলেন ওখানকার প্রদর্শনশালার জন্য স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তিখচিত একটি ফলক প্রণব বললেন, স্বামী বিবেকানন্দই ভারতের প্রথম সাংস্কৃতিক দূত  আমেরিকায় সেই ফুলরটন হল, যেখানে স্বামীজি তার বিখ্যাত ভাষণ দিয়েছিলেন, সেখানে তার একটি প্রতিমূর্তি থাকুক,       ... (বিস্তারিত)

তালিবানের সঙ্গে আমেরিকা

 

 

সংলাপ

 

শেষ পর্যন্ত তালিবানের সঙ্গে আলোচনায় বসল মার্কিন প্রশাসন সম্প্রতি কাতারে তালিবান প্রতিনিধিদের সঙ্গে একদফা আলোচনা হয়েছে মার্কিন সরকারি অফিসারদের তালিবানের যে সদস্যরা আমেরিকার গুয়ানতানামো দ্বীপে বন্দি রয়েছে মূলত তাদের মুক্তির বিষয়টিই এই আলোচনায় অগ্রাধিকার পেয়েছে তবে এই আলোচনা প্রসঙ্গে নীরব থাকার কৌশল নিয়েছে পাকিস্তান

এক প্রাক্তন তালিবান সদস্যকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তালিবানের  চার থেকে আটজন প্রতিনিধি ওই আলোচনায় অংশ নিতে পাকিস্তান থেকে কাতারে যায়।    ... (বিস্তারিত)

মানুষের আশার মেরু

 

 

সংলাপ

 

মানব সভ্যতার শেষ জাগতিক ভান্ডার বলে মনে করা হয় আন্টার্কটিকা বা দক্ষিণ মেরু অঞ্চলকে এই খানের জমি আবিষ্কার করা হয়েছিল আজ থেকে প্রায় ২০০ বছর আগে রুশ সমুদ্র অভিযাত্রী লাজারেভ ও বেলিস্ননসহাউজেন এই কাজ করেছিলেন ১৯৫৬ সালে সেখানে প্রথম সোভিয়েত মেরু স্টেশন মিরনী খোলা হয়েছিল, তারপর থেকে রাশিয়া ষষ্ঠ মহাদেশের গবেষণায় নেতৃস্থানীয় জায়গা দখল করে রেখেছে, যেখানে বর্তমানে কাজ করছে ১১টি দেশের ৬০ খানি ঘাঁটি

মনে হয়, আন্টার্কটিকা এলাকায় বেঁচে থাকাই সম্ভব নয়, চারিদিকে শুধু বরফ আর ঠান্ডা এমনই যে, গরমে তা মাইনাস ২০ ও শীতে মাইনাস ৮০ ডিগ্রি সেন্টিগ্রেড।    ... (বিস্তারিত)

আগামী জুনে বিশ্বব্যাপী বিক্ষোভ

 

 

বিমা

 

পুঁজিবাদী অর্থব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী জুনে বিশ্বব্যাপী পুঁজিবাদবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম রোববার ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর রিওতে জড়ো হওয়া পুঁজিবাদবিরোধী কয়েক হাজার বুদ্ধিজীবী, কর্মী, সমালোচক এই ডাক দেন

এদিকে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে ওয়ালস্ট্রিটবিরোধী চার শতাধিক আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ সংশ্লিষ্ট কর্মকর্তারা একথা জানিয়েছেন জানা গেছে, ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম নামের সংগঠনের আয়োজনে রিওতে পাঁচ দিনব্যাপী সম্মেলনে বিদ্যমান বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবেলায় দ্রম্নত ও কার্যকরী ব্যবস্থা নিতে বিশ্বনেতাদের চাপ দেয়ার বিষয়ে জোর দেন আয়োজকরা।    ... (বিস্তারিত)

ভূমধ্যসাগরের নিচে টেলিস্কোপ

 

 

সংলাপ

 

প্রায় আধা মাইল দীর্ঘ একটি টেলিস্কোপ বসছে ভূমধ্যসাগরের ২ মাইল নিচে মহাবিশ্বের গোপন তথ্য সংগ্রহের লক্ষ্যে এ টেলিস্কোপ বসাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়নের গবেষকরা ২১ কোটি পাউন্ড খরচ করে তৈরি করা এ টেলিস্কোপটি মহাশূন্য থেকে পৃথিবীতে আসা নিউট্রিনো কণা শনাক্ত করবে এ কণা আমাদের পৃথিবীর মধ্য দিয়ে সোজা চলে গেলেও আমাদের দৃষ্টিগোচর হয় না

কিন্তু গবেষকদের ধারণা, নতুন এ টেলিস্কোপ সে কণার সন্ধান পাবে এবং সুপারনোভা, বিগ ব্যাংসহ মহাবিশ্ব বিষয়ে নতুন তথ্য জানাবে গবেষকরা টেলিস্কোপটির নাম দিয়েছেন মাল্টি-কিউবিক কিলোমিটার নিউট্রিনো টেলিস্কোপ বা সংক্ষেপে কেএম৩এনইটি  ... (বিস্তারিত)

উপনির্বাচনে মায়ানমারের নেত্রী আং সাং সু চি

 

 

ফয়সাল

 

মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আং সাং সু চি দেশটির সংসদের একটি আসনে উপনির্বাচনে অংশ নিতে গত বুধবার নিবন্ধন করেছেন বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে

উপনির্বাচনে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান সু চি ইয়াঙ্গুনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাউমু  আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী ১ এপ্রিল ওই উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১ এপ্রিল মোট ৪৮টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এই আসনগুলো থেকে নির্বাচিত প্রতিনিধিরা মন্ত্রিত্ব গ্রহণ করায় তা শূন্য ঘোষিত হয় ১৯৯০ সালের পর এই প্রথম সু চি নির্বাচনে অংশ নিবেন ২০১০ সালের শেষের দিকে তিনি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান   ... (বিস্তারিত)

প্রবাহ

 

This webpage is best viewed in 1024x768 resolution.

some of our pages requires Adobe Acrobat Reader.

So if you don't have acrobat reader please download it.

Feedback
Copyright by tcswebbd for bartamansanglap@2005. All rights reserved.

 

Links

টিসিএস ওয়েব
নিউইয়র্ক বাংলা
বাংলা টিভি
একটি বাংলাদেশ
ইউকেবিডি সংবাদ