বিতর্কিত হলেন দিল্লীর জুম্মা মসজিদের ফতোয়াবাজ ইমাম!

 

সংলাপ ॥ 

 

ভারতের কংগ্রেসকে একহাত নিয়ে ভারতের উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টির প্রার্থীদের ভোট দিতে মুসলমানদের ডাক দিয়েছেন দিল্লীর জুম্মা মসজিদের শাহি ইমাম আহমেদ বুখারি শনিবার এখানে মুলায়মের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করে বুখারি বলেছেন, রাজ্যে ক্ষমতায় এলে তাঁর দল মুসলমানদের উন্নতির লক্ষ্যে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুলায়ম তাছাড়া, আমার সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকেও মুলায়ম মুসলমানদের প্রতি ন্যায়বিচার সুনিশ্চিত  করবেন বলে কথা দিয়েছেন অতএব মুসলমানদের উচিত তার দলের প্রার্থীদের জয় নিশ্চিত করা গোটা দেশের মুসলমানদের দুর্দশার জন্য মূলত কংগ্রেসই দায়ী বলে তাদের তোপ দেগেছেন বুখারি কংগ্রেস সংখ্যালঘুদের জন্য বরাদ্দ সংরক্ষণের সাড়ে চার শতাংশ পিছিয়ে পড়া মুসলমানদের জন্য নির্ধারিত করার যে ফর্মুলা দিয়েছে, তা প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, আমি এর সঙ্গে একমত নই কারণ এতে ভুল বোঝাবুঝি বাড়বে মুসলমানদের সংরক্ষণ দেয়া উচিত তাদের পশ্চাৎপদ অবস্থা ও জনসংখ্যার ভিত্তিতে আমি রাজ্য বিধানসভা ভোটে মুসলমান সম্প্রদায় ও ধর্মনিরপেক্ষ মনোভাব সম্পন্ন লোকজনকে সমাজবাদী প্রার্থীদের জয় সুনিশ্চিত করার আবেদন করছি রাজ্যে বিগত মুলায়ম জমানায় মুসলমানদের একটা বড় অংশকে পুলিশে নিয়োগ করা হয়েছিল বলেও উল্লেখ করেন ইমাম তার পাশে বসে সাংবাদিক সম্মেলনে মুলায়ম বলেছেন, আমি নিজেকে ইমাম সাহেব ও মুসলমানদের আস্থা ভরসা ও তাদের প্রত্যাশা পূরণের যোগ্য হয়ে ওঠার চেষ্টা করব

ভারতের কংগ্রেস যুবরাজ রাহুল গান্ধী কংগ্রেসকে উত্তরপ্রদেশে চাঙ্গা করতে যখন দৌঁড়ঝাঁপ করছেন, তখন বুখারি সরাসরি মুলায়মকে ভোট দিতে ডাক দেয়ায় রাজ্যে কংগ্রেসের মুসলমান ভোটব্যাংকে ফাটল ধরতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন কিন্তু খোদ সমাজবাদী শিবির থেকেই ইমামের বক্তব্যের বিরোধিতা এসেছে দলের মুসলমানদের মুখ বলে পরিচিত আজম খান ইমাম আসলে কার অনুগত, সেই প্রশ্ন তুলেছেন রামপুরে আজম বলেছেন, ইমাম সমাজবাদী পার্টিকে সমর্থনের ডাক দিয়ে রাজনৈতিক আলোচনা, বিতর্কে ঢুকে পড়েছেন কিন্তু আমাদের দল এমন লোকজন বা গোষ্ঠীকে কখনই সমর্থন করে না যারা কংগ্রেস ও বি জে পি, যে যখন ক্ষমতায় থাকে, তার হয়েই ওকালতি করে শিক্ষাবিদ আদনান হাসমির মতো মুসলমান সম্প্রদায়ের মাথাদের একটা অংশও বলছে, মুলায়মের বুখারিকে ভোটে ব্যবহার করার পস্ন্যান তেমন কাজে দেবে না কেননা উনি বরাবরই বিতর্কিত চরিত্র তাছাড়া গত সাধারণ নির্বাচনে উনি তো বিজেপির হাত ধরেছিলেন! উনি ধর্মীয় বিষয় নিয়েই থাকুন ইমাম হিসাবে এটাই মুসলমানরা চান

প্রত্যাশিতভাবেই ইমামের বক্তব্যের জবাবে শীর্ষ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, ইমামের আহ্বানে সাড়া দিয়ে উত্তরপ্রদেশের মুসলমানরা বিভ্রান্ত হবেন না বলেই আশা করি উনি এক সাম্প্রদায়িক ব্যক্তিত্ব একবার ওসামা বিন লাদেনকে সমর্থন করে ২০০৪ এ আবার বিজেপিকে ভোট দেয়ার ফতোয়া জারি করেছিলেন

 

 

জীবন্ত কিংবদন্তী মাহাথির

 

 

সংলাপ

 

 

আমাদের দেশের যে সকল রাজনীতিক মন্ত্রী ও আমলারা সামান্য জ্বর ও সর্দি-কাশি হলেও সিঙ্গাপুরে যান চিকিৎসা করাতে তাদের ভিতরে কি কখনো আকাঙ্খা জাগে না নিজেদের গরীব দেশটাকে চিকিৎসা জগতে একটু এগিয়ে নিতে! মাহাথির মুহাম্মদকে একবার তার চিকিৎসকরা চেকআপ শেষে বললেন, হার্টে একটা প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে সেটার অপারেশন করিয়ে নেয়া উচিত উনি বললেন, ঠিক আছে তোমরা অপারেশনের আয়োজন কর তখন মেডিক্যাল বোর্ডের প্রধান বললেন, আমাদের দেশে যে মানের অপারেশন ফ্যাসিলিটিজ আছে তা দিয়ে আপনার অপারেশন করার সাহস করছি না

আমেরিকার একটি হাসপাতাল সেই অপারেশনের জন্য সবচেয়ে ভাল হবে বলে তারা  সুপারিশ করে তখন প্রেসিডেন্ট মাহাথির জানতে চান মালয়েশিয়ায় ওই মানের একটি অপারেশন থিয়েটার ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে কেমন খরচ ও কতদিন সময় লাগবে? তাঁর নির্দেশে প্রয়োজনীয় সকল কাজ শেষ হলে ছয়মাস পরে তিনি ওই ওটির উদ্বোধন করেন এবং প্রথম অপারেশনটি তাঁর করা হয় এই কারণেই তিনি মাহাথির মুহাম্মদ এবং মালয়েশিয়ার তথা মুসলমান জগতে জীবন্ত কিংবদন্তী।             

 

আইফেল টাওয়ারের ১২৫ বর্ষপূর্তি

 

নাশেদ

 

ধাতুর এই খাঁচা তৈরির সময় তার কদরই বুঝেনি প্যারিসের মানুষ অথচ আজ আইফেল টাওয়ার প্যারিসের প্রধান আকর্ষণ হিসেবে গোটা বিশ্বে পরিচিত এবার ১২৫ বছর পূর্ণ করল এই টাওয়ার

১৮৮৭ সালের ২৬ জানুয়ারি আইফেল টাওয়ার চালু হয়েছিল শহরের মানুষ বিরক্ত হয়ে বলেছিলেন, প্যারিসের সৌন্দর্য নষ্ট হয়ে গেল বিশিষ্ট জনরা গর্জে উঠেছিলেন, এ যেন এক দৈত্য - শহরের লজ্জা এমনকি কমিটি গঠন করে রীতিমতো আইফেল টাওয়ার হটাও আন্দোলন শুরু হয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি সেনাবাহিনী নাৎসিদের অপব্যবহার রুখতে টাওয়ারের অংশ বিশেষ ভেঙে ফেলার কথা ভেবেছিল তারপর হিটলার স্বয়ং আইফেল টাওয়ার ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন, যদিও তা অমান্য করা হয়েছিল

ফরাসি বিপস্নবের ১০০ বছর পূর্তি উপলক্ষে সে সময়ে শহরে বসেছিল আন্তর্জাতিক প্রদর্শনীর আসর এই ঘটনাকে স্মরণীয় করে তুলতে গড়ে তোলা হয়েছিল এই টাওয়ার ১৮৮৭ থেকে ১৮৮৯ দুই বছর লেগেছিল টাওয়ারটি তৈরি করতে এত কান্ড করে তৈরি করে চট করে আবার তা খুলে না নিয়ে পরিকল্পনা ছিল, মেলা শেষ হওয়ার কুড়ি বছর পর সেটি খুলে নেয়া হবে

কিন্তু সেই পরিকল্পনা আর কার্যকর হয়নি কারণ ততদিনে আইফেল টাওয়ারের খ্যাতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে দলে দলে পর্যটকরা আসতে শুরু করেছেন এই আয়রন লেডিকে দেখতে যা ততদিনে আইফেল টাওয়ারের ডাকনাম হয়ে গেছে আশেপাশের দোকানে বিক্রি হচ্ছে আইফেল টাওয়ারের ক্ষুদ্র সংস্করণ কবি, সাহিত্যিক, গায়ক, চলচ্চিত্র নির্মাতারা এই টাওয়ার দেখে প্রেরণা পেতে শুরু করেছেন এই সব কান্ডকারখানা দেখে প্যারিসের মানুষ অবাক অবাক স্বয়ং গুস্তাভ আইফেলও যিনি এই টাওয়ারের স্থপতি উদ্বোধনের দিন ফরাসি জাতীয় পতাকা উত্তোলন করার সময় তিনি ভাবতেই পারেননি যে, তার এই সৃষ্টি অমর হয়ে থাকবে

মনে রাখতে হবে, সেই যুগে প্রায় তিনশ মিটার লম্বা এই টাওয়ার ছিল গোটা বিশ্বের মানুষের তৈরি সবচেয়ে উঁচু কোন সৃষ্টি ১৯৫৭ সালে একটি অ্যান্টেনা বসানোর পর উচ্চতা দাঁড়িয়েছে ৩২৪ মিটার ৭৩০০ টন ইস্পাত দিয়ে তৈরি হয়েছে এই টাওয়ার

টেলিগ্রাফ ও রেডিও সংকেত পাঠানোর কাজেও ব্যবহার করা হয়েছে এই টাওয়ারকে ১৯২১ সালে ফ্রান্সের প্রথম পাবলিক রেডিও সম্প্রচারও শুরু হয়েছে সেখান থেকে এখন সূর্যাস্তের পর থেকে প্রতি ঘন্টায় ৫ মিনিট করে আলোর সাজে সেজে ওঠে তুর দিফেল প্রায় ২০০০০ বাল্বের সেই আলোর ছটা অপরূপ এক দৃশ্য উপহার দেয় আইফেল টাওয়ারকে নতুন করে সাজানোর পরিকল্পনার অভাব নেই পর্যটকদের ঢলও কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না আইফেল টাওয়ার ফ্রান্সকে এনে দেয় অসংখ্য বিদেশী পর্যটক।             

 

শিকাগোর হলঘরে বিবেকানন্দ ফলক

 

 

ইমরান

 

১১৯ বছর আগে, ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ শিকাগোর আর্ট অফ প্যালেসের যে হলঘরে ভাষণ দিয়ে আমেরিকাবাসী ভাই ও বোনদের মন জয় করেছিলেন, আরেক বাঙালি ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়  সেখানে গিয়ে শ্রদ্ধায় স্মরণ করলেন সেই অতীত স্মৃতিকেই

আর্ট অফ প্যালেস এখন শিকাগো আর্ট ইনস্টিটিউট ইনস্টিটিউট কর্তৃপক্ষের হাতে প্রণব তুলে দিলেন ওখানকার প্রদর্শনশালার জন্য স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তিখচিত একটি ফলক প্রণব বললেন, স্বামী বিবেকানন্দই ভারতের প্রথম সাংস্কৃতিক দূত  আমেরিকায় সেই ফুলরটন হল, যেখানে স্বামীজি তার বিখ্যাত ভাষণ দিয়েছিলেন, সেখানে তার একটি প্রতিমূর্তি থাকুক, ভারতবাসীর দীর্ঘকালের এই আকাঙ্খা পূর্ণ হল স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ উপলক্ষে প্রণবের শিকাগো যাওয়া একই সঙ্গে শিকাগোর ওই আর্ট ইনস্টিটিউটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষ উপলক্ষে প্রণব উদ্বোধন করলেন রবীন্দ্রনাথের আঁকা ছবির এক প্রদর্শনীও শিকাগোর ওই মিউজিয়মে বিবেকানন্দ স্মারক প্রকল্পের জন্য ভারত দিচ্ছে ৫ লক্ষ মার্কিন ডলারও ভারতের জাদুঘরগুলোর সঙ্গে শিকাগোর ওই মিউজিয়ামের নানা সহযোগিতার কাজকর্মের জন্য এই বরাদ্দ ৪ বছর মেয়াদে ভারতের জাদুঘরগুলোর সঙ্গে সহযোগিতায় শিকাগোর ওই জাদুঘর আয়োজন করবে ভারত ও আমেরিকায় নানা প্রদর্শনী, জাদুঘর সংরক্ষণ ইত্যাদি বিবিধ প্রকল্প প্রণব এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানান শিকাগো আর্ট ইনস্টিটিউটের সভাপতি ডগলাস ডুরিককে প্রণবের এই সফরে শিকাগো বিশ্ববিদ্যালয়ে বিবেকানন্দ নামে একটি চেয়ারও হচ্ছে দুবছর মেয়াদে পরপর ভারতীয় অধ্যাপকরা ওখানে গিয়ে পড়াবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নিরুপমা রাও


তালিবানের সঙ্গে আমেরিকা

 

 

সংলাপ

 

শেষ পর্যন্ত তালিবানের সঙ্গে আলোচনায় বসল মার্কিন প্রশাসন সম্প্রতি কাতারে তালিবান প্রতিনিধিদের সঙ্গে একদফা আলোচনা হয়েছে মার্কিন সরকারি অফিসারদের তালিবানের যে সদস্যরা আমেরিকার গুয়ানতানামো দ্বীপে বন্দি রয়েছে মূলত তাদের মুক্তির বিষয়টিই এই আলোচনায় অগ্রাধিকার পেয়েছে তবে এই আলোচনা প্রসঙ্গে নীরব থাকার কৌশল নিয়েছে পাকিস্তান

এক প্রাক্তন তালিবান সদস্যকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তালিবানের  চার থেকে আটজন প্রতিনিধি ওই আলোচনায় অংশ নিতে পাকিস্তান থেকে কাতারে যায় এই আলোচনাকে মূলত আস্থাবর্ধক পদক্ষেপ হিসেবেই দেখছে উভয় পক্ষ তবে গুয়ানতানামোর বন্দিদের সম্ভাব্য মুক্তির বিষয়টিও এই আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে জানা গিয়েছে, জঙ্গি সংগঠনের প্রতিনিধিদের মধ্যে তালিবান নেতা মোলস্না মোহাম্মদ ওমরের এক প্রাক্তন সচিব যেমন ছিলেন, তেমনই ছিলেন তালিবান সরকারের বেশ কয়েকজন প্রাক্তন অফিসারও মৌলবি কোয়ালামুদ্দিন নামে তালিবান সরকারের এক প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে কোনও শাস্তি হচ্ছে না একমাত্র গুয়ানতানামোর বন্দিদের মুক্তির বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে বিষয়টি এখনও আলোচনার স্তরেই রয়েছে তবে তারা চান এই আলোচনার মাধ্যমে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে যে সম্পর্ককে কাজে লাগিয়ে ভবিষ্যতে আলোচনায় বসতে পারে দুই পক্ষ

আমেরিকা ও তালিবানের এই আলোচনার বিষয়ে এবার পাকিস্তান এক রকম মুখে কুলুপ এঁটে রয়েছে অতীতে এই আলোচনায় তালিবানের অংশ নেয়ার বিষয়ে পাকিস্তানের তীব্র আপত্তি ছিল কিন্তু এবার তারা সেই অবস্থান থেকে সরে এসে তালিবান প্রতিনিধিদের কাতারে যাওয়ার ব্যাপারে সব ধরনের সহযোগিতা করেছে পাকিস্তানের এই অবস্থান তাদেরও অবাক করেছে বলে তালিবান প্রতিনিধি দলের এক সদস্য জানিয়েছেন তালিবান সরকারের প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী আরশালা রহমানি জানিয়েছেন, এই বার্তার মাধ্যমে পাকিস্তান এই আলোচনার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে এই আলোচনায় নিশ্চিতভাবেই পাকিস্তানের সমর্থন রয়েছে সে কারণেই তারা আমদের সাহায্য করেছে তারা যদি আমাদের সমর্থন না করতো সে ক্ষেত্রে তারা কাতারগামী তালিবান প্রতিনিধিদের গ্রেপ্তার করতে পারত

অন্যদিকে নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, এই আলোচনায় সরাসরি যুক্ত নয় আফগানিস্তান সরকার প্রাথমিক প্রতিক্রিয়ায় আফগান সরকার তাদের হতাশাও প্রকাশ করেছে আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আলোচনার বিষয়ে আমেরিকা তাদের কিছুই জানায়নি যদিও তালিবানদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, তারা কাতারে একটি রাজনৈতিক অফিস খুলতে চায় সেখানেই তারা মার্কিন সরকারের সঙ্গে কথা বলতে চায়

পাকিস্তান ও আফগানিস্তানে নিযুক্ত বিশেষ মার্কিন আধিকারিক মার্ক গ্রসম্যান জানিয়েছেন, গুয়ানতানামোতে বন্দি তালিবান জঙ্গিদের মুক্তির বিষয়ে ওবামা প্রশাসন এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কারণ এটা সেদেশের আইনি বিষয় যদিও মার্কিন প্রশাসনিক সূত্রে স্পষ্টই ইঙ্গিত দেয়া হয়েছে যে, গ্রসম্যান সম্প্রতি তালিবান প্রতিনিধিদের মুখোমুখি হয়েছেন এমনকি কাতার যাওয়ার আগে এবং পরে তিনি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দুদুবার কথাও বলেছেন তবে বন্দিমুক্তির বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে ওবামা প্রশাসন অবশ্যই মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে আদৌ যদি কোনও বন্দিকে মুক্তি দেয়া হয় সে ক্ষেত্রে তাকে কাতারে নিয়ে গিয়ে গৃহবন্দি করে রাখা হবে বলে জানা গিয়েছে

 

মানুষের আশার মেরু

 

 

সংলাপ

 

মানব সভ্যতার শেষ জাগতিক ভান্ডার বলে মনে করা হয় আন্টার্কটিকা বা দক্ষিণ মেরু অঞ্চলকে এই খানের জমি আবিষ্কার করা হয়েছিল আজ থেকে প্রায় ২০০ বছর আগে রুশ সমুদ্র অভিযাত্রী লাজারেভ ও বেলিস্ননসহাউজেন এই কাজ করেছিলেন ১৯৫৬ সালে সেখানে প্রথম সোভিয়েত মেরু স্টেশন মিরনী খোলা হয়েছিল, তারপর থেকে রাশিয়া ষষ্ঠ মহাদেশের গবেষণায় নেতৃস্থানীয় জায়গা দখল করে রেখেছে, যেখানে বর্তমানে কাজ করছে ১১টি দেশের ৬০ খানি ঘাঁটি

মনে হয়, আন্টার্কটিকা এলাকায় বেঁচে থাকাই সম্ভব নয়, চারিদিকে শুধু বরফ আর ঠান্ডা এমনই যে, গরমে তা মাইনাস ২০ ও শীতে মাইনাস ৮০ ডিগ্রি সেন্টিগ্রেড ধাক্কা দিয়ে ফেলে দেয়ার মত হাওয়ার জোর আর যাবতীয় সৌর রশ্মি সমেত প্রবল রৌদ্র তা সত্ত্বেও এই ভয়ঙ্কর এলাকা মানুষকে টানে রাশিয়ার বেল্লিসহাউজেন স্টেশনে ২০০৭ সালে পবিত্র ত্রয়ীর গির্জায় প্রথম বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছিল দক্ষিণ মেরুতে এমনকি শিশুর জন্মও হয়েছে প্রথম বাচ্চা হয়েছিল ১৯৭৮ সালে কিন্তু অবশ্যই এখানের বেশিরভাগ লোকই মেরু স্টেশনের বিজ্ঞানী রাশিয়ার এখানে সাতটি স্টেশন রয়েছে, পাঁচটি স্থায়ী, দুটি ঋতু নির্ভর সেখানে কাজ করছে, দুটি বৈজ্ঞানিক গবেষণার জাহাজ - অ্যাকাডেমিক ফিওদরফ ও অ্যাকাডেমিক কারপিনস্কি রাশিয়ার বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ হলে, এখানে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া, কারণ ষষ্ঠ মহাদেশ বিশ্বের আবহাওয়ায় বিশাল প্রভাব ফেলে, এই কথা উল্লেখ করে আর্কটিক ও আন্টার্কটিকা গবেষণা ইনস্টিটিউটের ভাইস ডিরেক্টর আলেকজান্ডার দানিলভ বলেছেন : সারা বিশ্বের উষ্ণায়নের ঝুঁকি রয়েছে এই সম্পর্কে আন্টার্কটিকা বিশ্বের জীব জগতের উপরে নির্দিষ্ট রকমের বিপদ ডেকে আনতে পারে, কারণ এখানের বরফ গলতে শুরু করলে মহাসমুদ্রের জলের স্তর উঁচু হবে, তার অর্থ হল হল্যান্ডের মতো বহু দেশ জলের তলায় চলে যাবে, তার মধ্যে রাশিয়ার অংশ রয়েছে এটা খুবই গুরুতর বিপদ

বর্তমানে আন্টার্কটিকা সংক্রান্ত পরিকল্পনার মধ্যে রাশিয়ার বিশেষজ্ঞরা বরফের নীচে থাকা ভস্তক হ্রদের জল অবধি পৌঁছানোর কাজ করছেন এর জন্য প্রায় ৪০০০ মিটার বরফ খুঁড়তে হচ্ছে, এখন বাকী মাত্র ২০ মিটার এবং তা সম্ভবত এই বছরেই শেষ হয়ে যাবে এটা মঙ্গল গ্রহে মানুষের যাওয়ার মতই বড় মানব সভ্যতার আবিষ্কার হবে এই হ্রদ বৈকালের অর্ধেক কিন্তু এর নিচে বা জলে একবার পৌঁছানো গেলেই হতে পারে যে, একেবারেই অন্য ধরনের প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে, যা আগে কখনও জানা ছিল না এই হ্রদ আমাদের বুঝতে সাহায্য করবে বিগত ৪২০ হাজার বছরে পৃথিবীর আবহাওয়াতে কি ধরনের পরিবর্তন হয়েছে - এই কথা উল্লেখ করে রুশ  বিজ্ঞান একাডেমির ভূগোল ইনস্টিটিউটের ডিরেক্টর ভ্লাদিমির কতলিয়াকভ বলেছেন : এটা চারটে আবহাওয়ার বৃত্ত, যখন পরিস্থিতি ছিল হিম যুগের, আর তার পরে মধ্য হিম যুগের বর্তমানে আমরা রয়েছি মধ্য হিম যুগে, আগের যুগের পৃথিবীর মাটির তাপমাত্রা থেকে এখনকার তাপমাত্রা দেড় ডিগ্রি কম হয়েছে তার মধ্যে আবার বিশ্বে কার্বন ডাই অক্সাইডের মাত্রা দ্বিগুণ বেশি হয়েছে, যা তখন ছিল না এটা খুবই গুরুত্বপূর্ণ ফল, যা বলে দেয় যে, মানব সমাজের ভাগ্য ভাল এই কারণে, যে আমাদের কাজকর্মে বিশ্বের প্রধান আবহাওয়ার প্রক্রিয়াতে কোনও পরিবর্তন হয়নি প্রকৃতির যন্ত্র আগের মতই কাজ করছে, তা ভালই ভারসাম্য রেখে চলে

এটা মানব সমাজকে একটা আশা দেয় তার ওপরে মেরুতে কাজ করা বিজ্ঞানীদের পর্যবেক্ষণের দৌলতে জানা গিয়েছে যে, আর্কটিকের তুলনায় আন্টার্কটিকায় বরফ জমা কমছে না, বরং তা উল্টো বাড়ছে অর্থাৎ দক্ষিণ মেরু উত্তর মেরুর সঙ্গে ভারসাম্য রেখেই রয়েছে

 

আগামী জুনে বিশ্বব্যাপী বিক্ষোভ

 

 

বিমা

 

পুঁজিবাদী অর্থব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী জুনে বিশ্বব্যাপী পুঁজিবাদবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম রোববার ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর রিওতে জড়ো হওয়া পুঁজিবাদবিরোধী কয়েক হাজার বুদ্ধিজীবী, কর্মী, সমালোচক এই ডাক দেন

এদিকে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে ওয়ালস্ট্রিটবিরোধী চার শতাধিক আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ সংশ্লিষ্ট কর্মকর্তারা একথা জানিয়েছেন জানা গেছে, ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম নামের সংগঠনের আয়োজনে রিওতে পাঁচ দিনব্যাপী সম্মেলনে বিদ্যমান বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবেলায় দ্রম্নত ও কার্যকরী ব্যবস্থা নিতে বিশ্বনেতাদের চাপ দেয়ার বিষয়ে জোর দেন আয়োজকরা এ লক্ষ্যে জনগণকে রাজপথে সংঘবদ্ধ প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামে অংশ নেয় সম্প্রতি বিশ্বজুড়ে আলোড়ন তোলা আরব বসন্ত, স্পেনের বিক্ষুব্ধ আন্দোলন, অকুপাই ওয়ালস্ট্রিট, অকুপাই লন্ডন, চিলির ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সম্মেলনে বক্তারা বিশ্বের বিভিন্ন দেশের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্বজুড়ে প্রতিবাদের অংশ হিসেবে ৫ জুন রাস্তায় নেমে পড়ুন তারা আরও বলেন, সামাজিক ন্যায় বিচারের দাবিতে এই প্রতিবাদ আন্দোলন জরুরি

ফোরামটি একই সঙ্গে আগামী ২০ ও ২২ জুন রিওতে অনুষ্ঠেয় টেকসই উন্নয়নবিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের সমান্তরালে সামাজিক আন্দোলনের ব্যানারে জনতার সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে বিশ্বে টেকসই উন্নয়ন বিষয়ক চতুর্থ বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলন রিও পাস টুয়েন্টির আয়োজন হয়ে আসছে এই সম্মেলন থেকে সামাজিক উন্নয়নমুখী এবং সবুজ অর্থনীতির উন্নয়নে অঙ্গীকার করার জন্য বিশ্বনেতাদের প্রতি চাপ দেয়া হয় সেই সঙ্গে বিশ্ব থেকে অনাহারে মৃত্যু মূলোৎপাটনের বিষয়টিও অগ্রাধিকার পায় সম্মেলনে অংশ নেয়া আরব বসন্ত, স্পেনের বিক্ষুব্ধ আন্দোলন, ওয়ালস্ট্রিট দখল, চিলির ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রিও সম্মেলনের তথাকথিত সবুজ অর্থনীতির সমালোচনা করে বলেন, এই ধারণা প্রকৃতপক্ষে বহুজাতিক কর্পোরেশনগুলোকে একচেটিয়া লাভের সুযোগ করে দেয় ফোরামের একজন প্রতিষ্ঠাতা চিকো হুইটেকার বলেন, রাজনৈতিক এবং অর্থনেতিক অভিজাতরা সংখ্যায় মাত্র এক শতাংশ, যারা বিশ্ব নিয়ন্ত্রণ করছে আর আমরা এক শতাংশ যারা পরিবর্তনের কথা বলছি বাকি ৯৮ শতাংশ তাহলে কোথায়? তিনি বলেন, এমন অনেক লোক রয়েছে যারা সুখেই রয়েছে কারণ নিত্যনতুন ভোগ্যপণ্য পাচ্ছে তারা তবে এর মধ্যে অনেকে রয়েছে যারা সামগ্রিক বিষয় নিয়ে উদ্বিগ্ন এবং অসন্তুষ্ট শেষোক্তদের হয়ে কথা বলাই আমাদের চ্যালেঞ্জ ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক নেতা এডগারদো লানদার বলেন, আমরা যদি আয় বৈষম্যের ইস্যুটি তুলতে না পারি তাহলে এর সমাধানও করতে পারব না অকুপাই লন্ডন আন্দোলনের স্যাম হ্যালভরসেন তার সঙ্গে একমত পোষণ করে বলেন, যদি বিদ্যমান ব্যবস্থা পুনর্বণ্টন এবং বৈষম্য কমাতে না পারে? - তাহলে সে কাজটি আমাদেরই করতে হবে প্রসঙ্গত, ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম একটি সামাজিক আন্দোলন জোট ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বিরুদ্ধে এই ফোরামটি গঠন করা হয়েছে বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক অভিজাতদের নিয়ে গঠিত এই ফোরামটি (ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম) প্রতি বছর সুইজারল্যান্ডের ডাভোসে সম্মেলন করে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামের সম্মেলনের উদ্বোধনী দিন ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রৌসেফ বক্তব্য রাখেন বক্তব্যে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা নির্ধারণের আহ্বান জানান দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম, বৈষম্য হ্রাস এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার ও সংরণের ওপর জোর দেন ব্রাজিলের প্রেসিডেন্ট বর্তমান বিশ্ব অর্থনীতির সংকটকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ক্ষোভ ঘনীভূত হচ্ছে এ পরিস্থিতি সাধারণ জনগণ বা যারা পরিবর্তন প্রত্যাশী তাদের মধ্যে নানা বৈচিত্র্য সত্ত্বেও তাদেরকে ঐক্যবদ্ধ করেছে বলে উল্লেখ করেন ফোরামের সমন্বয়ক ও অন্যতম প্রতিষ্ঠাতা কানদিদো গ্রিজিভোস্কি উল্লেখ্য, ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামের ধারণার অঙ্কুরোদগম হয় ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের সিয়াটলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সম্মেলনের বিরুদ্ধে রাজপথের প্রতিবাদ সমাবেশ থেকে তবে এটি সাংগঠনিকভাবে নিয়মিত সম্মেলনস্থল নির্ধারণ করে আজ থেকে ১২ বছর আগে ব্রাজিলের পোর্তো আলেগরেতে সে সময় বিশ্বব্যাপী এর কর্মী-সমর্থক ছিল ২০ হাজার সদস্য এ বছর সম্মেলনে যোগ দিয়েছে প্রায় ৪০ হাজার ফোরামের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী বছর মিসরের রাজধানী কায়রোতে

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে ওয়ালস্ট্রিটবিরোধী চার শতাধিক আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ তবে, ওকল্যান্ড পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে গ্রেফতারের সংখ্যা জানানো হয়নি এর আগে দুই শতাধিক আন্দোলনকারীকে গ্রেফতারের কথা জানানো হয়েছিল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এতে পুলিশের তিন কর্মকর্তা ও এক আন্দোলনকারী আহত হয় শনিবার দুপুরে একটি বন্ধ কনভেনশন সেন্টার দখল করে নিতে গেলে ওকল্যান্ডের রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের এ সংঘর্ষ হয় পুলিশের নিষেধ অমান্য করে কয়েকশ আন্দোলনকারী ওকল্যান্ডের কেন্দ্রস্থলে হেনরি কাইজার কনভেনশন সেন্টারে ভাংচুর চালায় এ সময় পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটপাটকেল, পাইপ, পাথর, তাৎক্ষণিক তৈরি বিস্ফোরক ও জ্বলন্ত বস্তা ছুড়ে মারে

 

ভূমধ্যসাগরের নিচে টেলিস্কোপ

 

 

সংলাপ

 

প্রায় আধা মাইল দীর্ঘ একটি টেলিস্কোপ বসছে ভূমধ্যসাগরের ২ মাইল নিচে মহাবিশ্বের গোপন তথ্য সংগ্রহের লক্ষ্যে এ টেলিস্কোপ বসাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়নের গবেষকরা ২১ কোটি পাউন্ড খরচ করে তৈরি করা এ টেলিস্কোপটি মহাশূন্য থেকে পৃথিবীতে আসা নিউট্রিনো কণা শনাক্ত করবে এ কণা আমাদের পৃথিবীর মধ্য দিয়ে সোজা চলে গেলেও আমাদের দৃষ্টিগোচর হয় না

কিন্তু গবেষকদের ধারণা, নতুন এ টেলিস্কোপ সে কণার সন্ধান পাবে এবং সুপারনোভা, বিগ ব্যাংসহ মহাবিশ্ব বিষয়ে নতুন তথ্য জানাবে গবেষকরা টেলিস্কোপটির নাম দিয়েছেন মাল্টি-কিউবিক কিলোমিটার নিউট্রিনো টেলিস্কোপ বা সংক্ষেপে কেএম৩এনইটি

ইউনিভার্সিটি অব সেফিল্ডের গবেষক ড. লি থম্পসন জানিয়েছেন, আমাদের মহাবিশ্বের জন্য নতুন জানালা উন্মুক্ত করতে যাচ্ছে কেএম৩এনইটি আমরা বিশ্ব সম্পর্কে যতটুকু জানি তা বিভিন্ন তরঙ্গ বা দৃশ্যমান আলো এবং এক্সরে ব্যবহার করে দেখা ইলেকট্রোম্যাগনেটিক রশ্মির তথ্য নিউট্রিনো ব্যবহার করে এ বিশ্বের তথ্য জানার এ পদ্ধতির পুরো বিষয়টিই এক নতুন ধারণা তাই এটি নতুন কিছু আনতে যাচ্ছে গবেষক ড. লি থম্পসন আরোও জানিয়েছেন, মহাবিশ্বে অনেক উৎস থেকেই নিউট্রিনো নির্গত হচ্ছে সেটা আমরা জানি, কিন্তু সেখান থেকে আরোও এমন কিছু বের হচ্ছে যা বর্তমানে ব্যবহৃত টেলিস্কোপগুলো ধরতে পারছে না

কেএম৩এনইটি টেলিস্কোপের ছোটো প্রোটোটাইপ ফ্রান্সে বর্তমানে ব্যবহার করা হচ্ছে তবে ভূমধ্যসাগরের নিচে বসানো বিশাল আকারের টেলিস্কোপটি আগামী তিন বছরের মধ্যেই তথ্য দেয়া শুরু করবে টেলিস্কোপটিতে বিচ বল আকারেরর ১২ হাজার সেন্সর লাগানো হয়েছে যা পানির নিচে এক ঘনমাইলের মধ্যে সাজানো থাকবে নিউট্রিনো হচ্ছে বৈদ্যুতিক চার্জবিহীন, দুর্বল সক্রিয় ক্ষুদ্র পারমাণবিক কণা ধারণা করা হয়, এ ক্ষুদ্র কণা ভর শূন্য এবং পদার্থের মধ্য দিয়ে অবিকৃতভাবে চলাচল করতে পারে অর্থাৎ নিউট্রিনো অর্থ হচ্ছে ক্ষুদ্র নিরপেক্ষ কণা সেপ্টেম্বরে ২০১১ তে গবেষকরা ঘোষণা করেন, নিউট্রিনো আলোক কণা থেকে দ্রম্নতগতিসম্পন্ন

নিউট্রিনো কোনো কিছুর সাঙ্গে প্রতিক্রিয়া না দেখালেও কখনও কখনও ভারি পরমাণুর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গবেষকরা পানির নিচে টেলিস্কোপ বসিয়ে নিউট্রিনোকে ধরার চেষ্টা করবেন নিউট্রিনো কণার উৎস বের করে ডার্ক ম্যাটারসহ অনেক অজানা প্রশ্নের উত্তর বের করতে পারবেন বলেই গবেষকরা আশা করছে

 

উপনির্বাচনে মায়ানমারের নেত্রী আং সাং সু চি

 

 

ফয়সাল

 

মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আং সাং সু চি দেশটির সংসদের একটি আসনে উপনির্বাচনে অংশ নিতে গত বুধবার নিবন্ধন করেছেন বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে

উপনির্বাচনে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান সু চি ইয়াঙ্গুনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাউমু  আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী ১ এপ্রিল ওই উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১ এপ্রিল মোট ৪৮টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এই আসনগুলো থেকে নির্বাচিত প্রতিনিধিরা মন্ত্রিত্ব গ্রহণ করায় তা শূন্য ঘোষিত হয় ১৯৯০ সালের পর এই প্রথম সু চি নির্বাচনে অংশ নিবেন ২০১০ সালের শেষের দিকে তিনি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান

মায়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার অংশ হিসেবে দেশটির সামরিক জুন্টা সমর্থিত সরকার নানা সংস্কার কর্মসূচী গ্রহণ করেছে এই প্রতিক্রিয়ার সুফল হিসাবে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী আং সাং সু চি মূল রাজনীতিতে অংশ নিতে পারছেন

সংবিধান পরিবর্তনের আহ্বান জানিয়ে সুচির নির্বাচনী প্রচারণা শুরু হয় সংবিধান পরিবর্তনের আহ্বান জানালেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি দেশের রাজনীতিতে ফিরে আসার এবং পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণার পর গত রোববার প্রথম রাজনৈতিক সফরে সেনাবাহিনী প্রণীত সংবিধান পরিবর্তনের আহ্বান জানান সু চি এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী সফরে জনগণের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন সুচি ইয়াঙ্গুন থেকে প্রায় ১৬৫ কিলোমিটার দক্ষিণের উপকূলীয় অঞ্চল দায়েইতে সফরে গেছেন সু চি দায়েইর ভেতর দিয়ে সুচির গাড়িবহর যাওয়ার সময় হাজার হাজার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানায় এবং মা সু চি দীর্ঘজীবী হোন বলে সেস্নাগান দেয় ২০১০ সালের নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর ইয়াঙ্গুনের বাইরে এটা সুচির চতুর্থ সফর দায়েইতে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কর্মীদের সঙ্গে বৈঠকের পর উলস্নাসিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, সংবিধানে সুনির্দিষ্ট কিছু আইন আছে, যা জনগণের স্বাধীনতার পরিপন্থী এবং পার্লামেন্টের মাধ্যমে আমরা ওই আইনগুলো বাদ দেয়ার সংগ্রাম করব

১৯৮৯ সালে সুচিকে কারাবন্দি করা হলে পরের বছর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় এনএলডি তবে তখনকার শাসকরা নির্বাচনের ফল উপেক্ষা করে এবং দলটির বহু নেতাকর্মীকে আটক করে এরপর ২০১০ সালে মিয়ানমারে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় এনএলডি ওই নির্বাচন বর্জন করে এ নির্বাচনে জয়ী হয় সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত সামরিক বাহিনী সমর্থিত দল রোববারের ওই ভাষণে পার্লামেন্টে কোন বিষয়গুলো উপস্থাপন করবেন সে বিষয়ে বিস্তারিত জানান সু চি বিশেষ করে ২০০৮ সালে সেনাবাহিনী প্রণীত সংবিধান সংশোধন করতে চান বলে তিনি জানান ওই সংবিধানে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নিয়োগের ক্ষমতা, জরুরি অবস্থায় রাষ্ট্রক্ষমতা দখল ও পার্লামেন্টের এক-চতুর্থাংশ আসনসহ সেনাবাহিনীকে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে এ বিষয়ে ৬৬ বছর বয়সী সু চি বলেন, সংবিধানের সুনির্দিষ্ট কিছু অংশ আমাদের সংশোধন করতে হবে সরকারি সেনা ও আদিবাসী বিদ্রোহীদের মধ্যে সহিংসতার বিষয়টি সমাধান করতে হবে বলেও তিনি জানান

মিয়ানমারের এ বিরোধীদলীয় নেতা বলেন, বৈচিত্র্য ভয় পাওয়ার কিছু নয়, একে উপভোগ করা যায় আগামী ১ এপ্রিল অনুষ্ঠিতব্য পার্লামেন্টের একটি আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন শানিত্মতে নোবেল বিজয়ী এই নেতা তবে নির্বাচনের জন্য এখনও আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করেননি তিনি