শিকাগোর হলঘরে বিবেকানন্দ ফলক

 

 

ইমরান

 

১১৯ বছর আগে, ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ শিকাগোর আর্ট অফ প্যালেসের যে হলঘরে ভাষণ দিয়ে আমেরিকাবাসী ভাই ও বোনদের মন জয় করেছিলেন, আরেক বাঙালি ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়  সেখানে গিয়ে শ্রদ্ধায় স্মরণ করলেন সেই অতীত স্মৃতিকেই

আর্ট অফ প্যালেস এখন শিকাগো আর্ট ইনস্টিটিউট ইনস্টিটিউট কর্তৃপক্ষের হাতে প্রণব তুলে দিলেন ওখানকার প্রদর্শনশালার জন্য স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তিখচিত একটি ফলক প্রণব বললেন, স্বামী বিবেকানন্দই ভারতের প্রথম সাংস্কৃতিক দূত  আমেরিকায় সেই ফুলরটন হল, যেখানে স্বামীজি তার বিখ্যাত ভাষণ দিয়েছিলেন, সেখানে তার একটি প্রতিমূর্তি থাকুক, ভারতবাসীর দীর্ঘকালের এই আকাঙ্খা পূর্ণ হল স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ উপলক্ষে প্রণবের শিকাগো যাওয়া একই সঙ্গে শিকাগোর ওই আর্ট ইনস্টিটিউটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষ উপলক্ষে প্রণব উদ্বোধন করলেন রবীন্দ্রনাথের আঁকা ছবির এক প্রদর্শনীও শিকাগোর ওই মিউজিয়মে বিবেকানন্দ স্মারক প্রকল্পের জন্য ভারত দিচ্ছে ৫ লক্ষ মার্কিন ডলারও ভারতের জাদুঘরগুলোর সঙ্গে শিকাগোর ওই মিউজিয়ামের নানা সহযোগিতার কাজকর্মের জন্য এই বরাদ্দ ৪ বছর মেয়াদে ভারতের জাদুঘরগুলোর সঙ্গে সহযোগিতায় শিকাগোর ওই জাদুঘর আয়োজন করবে ভারত ও আমেরিকায় নানা প্রদর্শনী, জাদুঘর সংরক্ষণ ইত্যাদি বিবিধ প্রকল্প প্রণব এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানান শিকাগো আর্ট ইনস্টিটিউটের সভাপতি ডগলাস ডুরিককে প্রণবের এই সফরে শিকাগো বিশ্ববিদ্যালয়ে বিবেকানন্দ নামে একটি চেয়ারও হচ্ছে দুবছর মেয়াদে পরপর ভারতীয় অধ্যাপকরা ওখানে গিয়ে পড়াবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নিরুপমা রাও