উপনির্বাচনে মায়ানমারের নেত্রী আং সাং সু চি

 

 

ফয়সাল

 

মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আং সাং সু চি দেশটির সংসদের একটি আসনে উপনির্বাচনে অংশ নিতে গত বুধবার নিবন্ধন করেছেন বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে

উপনির্বাচনে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান সু চি ইয়াঙ্গুনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাউমু  আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী ১ এপ্রিল ওই উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১ এপ্রিল মোট ৪৮টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এই আসনগুলো থেকে নির্বাচিত প্রতিনিধিরা মন্ত্রিত্ব গ্রহণ করায় তা শূন্য ঘোষিত হয় ১৯৯০ সালের পর এই প্রথম সু চি নির্বাচনে অংশ নিবেন ২০১০ সালের শেষের দিকে তিনি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান

মায়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার অংশ হিসেবে দেশটির সামরিক জুন্টা সমর্থিত সরকার নানা সংস্কার কর্মসূচী গ্রহণ করেছে এই প্রতিক্রিয়ার সুফল হিসাবে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী আং সাং সু চি মূল রাজনীতিতে অংশ নিতে পারছেন

সংবিধান পরিবর্তনের আহ্বান জানিয়ে সুচির নির্বাচনী প্রচারণা শুরু হয় সংবিধান পরিবর্তনের আহ্বান জানালেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি দেশের রাজনীতিতে ফিরে আসার এবং পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণার পর গত রোববার প্রথম রাজনৈতিক সফরে সেনাবাহিনী প্রণীত সংবিধান পরিবর্তনের আহ্বান জানান সু চি এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী সফরে জনগণের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন সুচি ইয়াঙ্গুন থেকে প্রায় ১৬৫ কিলোমিটার দক্ষিণের উপকূলীয় অঞ্চল দায়েইতে সফরে গেছেন সু চি দায়েইর ভেতর দিয়ে সুচির গাড়িবহর যাওয়ার সময় হাজার হাজার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানায় এবং মা সু চি দীর্ঘজীবী হোন বলে সেস্নাগান দেয় ২০১০ সালের নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর ইয়াঙ্গুনের বাইরে এটা সুচির চতুর্থ সফর দায়েইতে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কর্মীদের সঙ্গে বৈঠকের পর উলস্নাসিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, সংবিধানে সুনির্দিষ্ট কিছু আইন আছে, যা জনগণের স্বাধীনতার পরিপন্থী এবং পার্লামেন্টের মাধ্যমে আমরা ওই আইনগুলো বাদ দেয়ার সংগ্রাম করব

১৯৮৯ সালে সুচিকে কারাবন্দি করা হলে পরের বছর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় এনএলডি তবে তখনকার শাসকরা নির্বাচনের ফল উপেক্ষা করে এবং দলটির বহু নেতাকর্মীকে আটক করে এরপর ২০১০ সালে মিয়ানমারে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় এনএলডি ওই নির্বাচন বর্জন করে এ নির্বাচনে জয়ী হয় সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত সামরিক বাহিনী সমর্থিত দল রোববারের ওই ভাষণে পার্লামেন্টে কোন বিষয়গুলো উপস্থাপন করবেন সে বিষয়ে বিস্তারিত জানান সু চি বিশেষ করে ২০০৮ সালে সেনাবাহিনী প্রণীত সংবিধান সংশোধন করতে চান বলে তিনি জানান ওই সংবিধানে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নিয়োগের ক্ষমতা, জরুরি অবস্থায় রাষ্ট্রক্ষমতা দখল ও পার্লামেন্টের এক-চতুর্থাংশ আসনসহ সেনাবাহিনীকে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে এ বিষয়ে ৬৬ বছর বয়সী সু চি বলেন, সংবিধানের সুনির্দিষ্ট কিছু অংশ আমাদের সংশোধন করতে হবে সরকারি সেনা ও আদিবাসী বিদ্রোহীদের মধ্যে সহিংসতার বিষয়টি সমাধান করতে হবে বলেও তিনি জানান

মিয়ানমারের এ বিরোধীদলীয় নেতা বলেন, বৈচিত্র্য ভয় পাওয়ার কিছু নয়, একে উপভোগ করা যায় আগামী ১ এপ্রিল অনুষ্ঠিতব্য পার্লামেন্টের একটি আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন শানিত্মতে নোবেল বিজয়ী এই নেতা তবে নির্বাচনের জন্য এখনও আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করেননি তিনি