সমাজের
সার্বিক অঙ্গনে সত্য উদ্ঘাটন সরকারের নৈতিক দায়িত্ব।
দায়িত্ব ও কর্তব্যের ধারাবাহিকতা বজায় রাখতে ধর্মীয় মূল্যবোধগুলো সমাজে
বাস্তবায়নে গণ-মাধ্যমের বিকল্প নেই।
বাংলাদেশে রেডিও-টেলিভিশনের পাশাপাশি অনলাইন বার্তা সংস্থা এবং
গণ-মাধ্যমের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে একটি সমন্বিত আইন প্রণয়ন দরকার।
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ব্রডকাস্ট মিডিয়ায় আইন ও নীতিমালা বিষয়ক
কর্মশালায় এ অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা।
তারা বলেছেন,
মিডিয়ার জন্য একটি স্বাধীন কমিশন গঠন করা না হলে বাংলাদেশে গণমাধ্যম
বিপাকে পড়তে পারে।
রাজধানী আগারগাঁওয়ের আইডিবি ভবনে গত রোববার সকালে দুদিনব্যাপী এ
কর্মশালা এই অভিমত ব্যক্ত করেছে।
কর্মশালায় বক্তারা বলেন,
বাংলাদেশে কোনো কোনো বিদেশী মিডিয়াকে এফএম সম্প্রচার সুবিধা দেয়া হচ্ছে
আবার একই ধরনের আবেদনে অন্য কোনো দেশের মিডিয়াকে এফএম সম্প্রচার সুবিধা
দেয় হচ্ছে না;
এটা কোনোমতেই গ্রহণযোগ্য নয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,
তিন স্তরের মিডিয়া ছাড়াও বাংলাদেশে ইন্টারনেট ভিত্তিক অনলাইন বা
অল্টারনেট মিডিয়ার সংখ্যা বাড়ছে।
এ খাতে হয়তো বিদেশী বিনিয়োগের সুযোগ বিবেচনার সময় আসবে।
এ জন্য মিডিয়ার জন্য লাগসই আইন কিংবা নীতিমালা করতে না পারলে চীন ও
ভারতের চেয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়বে।
বক্তারা আরো বলেন,
সরকারের গতিশীল নেতৃত্বের কারণেই নতুন নতুন কমিউনিটি রেডিও এবং
টেলিভিশন আসছে।
এখন এসব মিডিয়া সচেতন সমাজ ব্যবস্থা গড়ে তুলে উন্নয়নকে তরান্বিত করতে
ভূমিকা রাখে কিনা সেটাই দেখার বিষয়।