বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার ছাপ

 

সংলাপ

 

একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের প্রথম বছরটি আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে রীতিমতো অশনি সংকেত বহন করছে এই বছর বিশ্ব অর্থনীতির সূচক এক কথায় নিম্নমুখী ঋণভারে জর্জরিত বিশ্বের একাধিক রাষ্ট্র এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিও রক্তাল্পতায় ভুগছে ইউরোপের আর্থিকক্ষেত্রেও দিশাহীনতার ছাপ সংকটে ইউরোপীয় ইউনিয়নও এমতাবস্থায় উন্নতিশীল রাষ্ট্রগুলো এবং তৃতীয় বিশ্বের অর্থনীতির হাল যে মোটেই সুখকর নয় তা বলার অপেক্ষা রাখে না

বছর কয়েক আগের মন্দার জেরে মার্কিন অর্থনীতিকে বেসামাল করে দিয়েছিল সেই অবস্থা এখনও কাটিয়ে উঠতে পারেনি হোয়াইট হাউস এরপর ঋণের ভার এবং অর্থনীতির শস্নথগতি মন্দা পরবর্তী পরিস্থিতিকে আরও অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ করে তুলেছে বাজার থেকে ঋণ নেয়ার জন্য মার্কিন কংগ্রেসেও প্রবল বাধার মুখে পড়তে হয়েছে ওবামা প্রশাসনকে এরপরও বিশ্বের প্রবল শক্তিধর ওই রাষ্ট্রের অর্থনীতির জন্য বড় সড় ধাক্কা অপেক্ষা করছিল স্ট্যান্ডার্ডীয় এন্ড পুওর মার্কিন অর্থনীতির রেটিংকে ট্রিপল এ থেকে নামিয়ে দিয়েছে এ এ পস্নাসে যা কিনা গোটা দুনিয়ার অর্থনীতির উপর প্রবল নেতিবাচক প্রভাব ফেলেছে আর মার্কিন অর্থনীতির এই সার্বিক অবস্থার ফসল-অকুপাই ওয়ালস্ট্রিট শুধুমাত্র মার্কিন মুলুকেই নয়, অর্থনীতির উপর কালো মেঘ এ বছর দেখা গিয়েছে ইউরোপ জুড়েও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো যে আর্থিক নীতি নিয়ে চলছিল, তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে ওই রাষ্ট্রগুলোর আমজনতা সরকারের ব্যয় সংকোচন নীতি, রাজস্ব সংকট এবং রাজনৈতিক অস্থিরতার কারণে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে গ্রিস গ্রিস ছাড়াও ইতালি এবং স্পেনে অর্থনৈতিক ডামাডোলের জেরে সরকারের পতন পর্যন্ত ঘটেছে সবচেয়ে লক্ষণীয় বিষয় হল, এই ক্ষমতার পরিবর্তনের ফলে দেশের হাল ধরতে রাজনীতিকদের পরিবর্তে জায়গা করে নিয়েছেন প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদরা বেহাল গ্রিসে হাল ধরেছেন লুকাস পাপাদেমোস এবং ইতালিতে বার্লুসকোনির জায়গায় এসেছেন মারিও মন্টি ইউরো জোনেও অবস্থা ক্রমশই বেহাল হচ্ছে অভিজ্ঞ মহলের মতে, কোন্‌ পথে সমাধান, সেই সূত্রের খোঁজে দিশেহারা তামাম অর্থনীতিবিদরা ব্যাংক অব আমেরিকার উপদেষ্টা শাখা মেরিল লিনচের এক রিপোর্টে বলা হয়েছে, অত্যন্ত দুর্বল অর্থনীতি নিয়ে বিশ্ব ২০১২ সালে পা রাখতে চলছে একই সঙ্গে ওই রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এই অবস্থায় আর একটি মন্দা আসার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যাচ্ছে না এই পরিস্থিতির প্রভাব পড়েছে তৃতীয় বিশ্বের দেশগুলোর উপরও বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসাবে উঠে আসা রাষ্ট্র চীন এবং ভারতের প্রবৃদ্ধির হারও নিম্নমুখী

তবে সবটাই যে আর্থিক নীতির কারণে ঘটেছে এমনটা মানতে নারাজ অর্থনীতিবিদদের একাংশ জাপানের প্রাকৃতিক দুর্যোগ এবং তেল উৎপাদক রাষ্ট্রগুলোর রাজনৈতিক অস্থিরতাও বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করছে আন্তর্জাতিক অর্থ ভান্ডারও এক বিবৃতিতে বলেছে, বিশ্ব অর্থনীতি এক ভয়ংকর পথে যেতে চলেছে সব মিলিয়ে ঋণের বোঝা এবং বৃদ্ধির হারের নিম্নগতিতে মন্দার মেঘ দেখছেন অনেকেই