সৌদি আরবে ইসলামী মূল্যবোধ কমছে!

 

সংলাপ ॥ 

 

সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন বাড়ছে ফলে ইসলামী মূল্যবোধ কমছে একজন সৌদি রাজকুমারি অভিযোগ করেছেন, তার দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, দারিদ্র বেড়েছে এবং মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে লন্ডনে বসবাসরত প্রিন্সেস বাসমা বিনতে সৌদ বিন আব্দুর আজিজ ব্রিটিশ গণমাধ্যমকে বলেছেন, সৌদি আরবে যা ঘটছে সে ব্যাপারে তিনি আর চুপচাপ থাকবেন না তিনি সৌদি সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, ক্ষমতাসীন রাজ পরিবার ক্ষমতা ও সম্পদ কুক্ষিগত করে রেখেছে এবং সাধারণ জনগণকে রাষ্ট্রীয় সম্পদের খুব কম অংশই ভোগ করতে দেয়া হচ্ছে প্রিন্সেস বাসমা বলেন, সৌদি আরবে রাজ পরিবারের ২০০০ সদস্য রয়েছে যারা সমস্ত সম্পদের মালিক এদের কাছেই সব সম্পদ ও ক্ষমতা কুক্ষিগত

দেশের কোন নাগরিক এ ব্যাপারে প্রতিবাদী শব্দ উচ্চারণ করার সাহস পায় না কারণ, সমালোচনা করলে তাদের যতটুকু ভোগ করতে দেয়া হয়েছে, তাও কেড়ে নেয়া হবে

সৌদি বাদশাহ আব্দুল্লাহর ভাতিজি বাসমা বিনতে সৌদ বলেন, আপনি যদি দারিদ্রের কারণে চুরি করেন, তবে আপনার হাত কেটে ফেলা হবে কিন্তু আপনি যদি কোটিপতি হন, তবে আপনাকে কেউ কিছুই বলবে না রাজ পরিবারের সদস্যদের সাত খুন মাফ করে দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন

৪৭ বছর বয়সী এ সমাজকর্মী আরো বলেন, আমাদের দেশে এমন অনেক মন্ত্রী রয়েছেন যারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন না কারণ, সেখানে কোন কাজের জন্যই জবাবদিহীতার কোন বালাই নেই হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বহুবার সৌদি সরকারকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ যেখানে মহিলাদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সৌদি আইনে মহিলাদের গাড়ি চালাতে বাধা নেই বরং ওহাবি আলেমরা ধর্মীয় ফতোয়ার মাধ্যমে তাদর গাড়ি চালানোর ওপর বিধিনিষেধ আরোপ করে রেখেছেন এ ছাড়া, কোন সৌদি নারীকে বিদেশে সফরে যাওয়ার আগে পিতা, স্বামী, ভাই বা ছেলের লিখিত অনুমতি নিতে হয় চাকুরি করতে চাইলে এমনকি শারিরীক চিকিৎসার জন্য অস্ত্রোপচারের আগেও নারীদেরকে তাদের কোন পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয়

 

 

মালয়েশিয়ার রাজনীতিতে ঝড় আসন্ন

 

 

ইমরান

 

 

মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী ও বর্তমান প্রধান বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহীম কথিত বলাৎকার মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন দীর্ঘ দু বছর বিচার  চলার পর দেশটির হাইকোর্ট এ রায় দিল বিচারপতি মুহাম্মদ জাবিদিন দিয়াহ সরকারি কৌসুলির পেশ করা ডিএনএ পরীক্ষার ফলাফল নির্ভযোগ্য না হওয়ায় মামলা খারিজ করে দেন ফলে, আনোয়ার ইব্রাহিম মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন আদালতের রায় ঘোষণার পর তিনি সনেত্মাষ প্রকাশ করেছেন এবং আগামী নির্বাচনের মাধ্যমে সরকারের ষড়যন্ত্রের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম জোরালো আশা প্রকাশ করে তার ভাষায় বলেছেন, আগামী নির্বাচনে দুর্নীতিবাজ ক্ষমতাসীন জোট সরকারকে পরাজিত করে তার দল ক্ষমতায় আসবে

৬৪ বছর বয়সী এ রাজনীতিক প্রথম থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ অস্বীকার করে আসছিলেন তিনি বার বার বলেছেন, তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য সরকার এ হীন অভিযোগ এনেছে অন্যদিকে মালয়েশিয়া সরকার বলেছে, এ রায় প্রমাণ করে দেশটির বিচার বিভাগ সরকারের প্রভাব থেকে সম্পূর্ণ স্বাধীন

এক সহকর্মীকে বলাৎকার করার অভিযোগে সরকার আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল এ অভিযোগ প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ১৯৯৮ সালে তারই ঘনিষ্ঠ সহযোগী এবং সে সময়কার উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বরখাস্ত করেন এবং তাকে জেলে নেয়া হয় পরে তিনি ২০০৪ সালে কারাগার থেকে মুক্তি পান মুসলমান সংখ্যা গরিষ্ঠ মালয়েশিয়ায় বলাৎকার নিষিদ্ধ এ অপরাধের জন্য সেখানে ২০ বছরের কারাদণ্ড ও বেত্রাঘাতের শাস্তির বিধান রয়েছে।            

 

ইহুদি ধর্মযাজকদের বিক্ষোভ

 

 

নাশেদ

 

ইসরাইলি বাহিনীর হত্যা-নির্যাতন ও দখলদারি বন্ধের দাবিতে একদল আমেরিকান ইহুদি ধর্মযাজক নিউ ইয়র্কে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারী ইহুদি পন্ডিতরা বলেছেন, ইসরাইল ইহুদি ধর্মকে কলঙ্কিত করছে এবং প্রকৃত ইহুদি ধর্মের সঙ্গে ইসরাইলের কোন সম্পর্ক নেই তারা আরো বলেছেন, যায়নবাদ বা ইহুদিবাদের ভিত্তিতে ইসরাইলের অস্তিত্বই কলংকজনক, কাজেই বিশ্বে এর অস্তিত্বের কোন প্রয়োজন নেই ইহুদি ধর্মযাজকরা নিরপরাধ ফিলিস্তিনিদের রক্ষায় এগিয়ে আসতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তারা ইসরাইলি নেতাদেরকে বর্তমান যুগের হিটলার হিসেবেও অভিহিত করেন বিক্ষোভে অংশ নেয়া ইহুদি ধর্মযাজক ডেভিস ভাইস বার্তাসংস্থা ইরনাকে বলেছেন, নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা-নির্যাতনের মাধ্যমে ইসরাইল টিকে থাকবে বলে দখলদার ইহুদিবাদী নেতারা ধারণা করছেন কিন্তু বাস্তবে তা সম্ভব হবে না তিনি বলেন, ইহুদি ধর্মের প্রকৃত অনুসারীরা আগ্রাসী ইসরাইলের পরিপূর্ণ ধ্বংস চায়।            

 

জনসমক্ষে আসছে ব্রিটেন রানির রত্মভাণ্ডার

 

 

সংলাপ

 

ব্রিটেনের রানির রত্নভাণ্ডার সাধারণের সামনে আসছে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে বাকিংহাম প্যালেসে শুরু হবে প্রদর্শনী ইতোমধ্যেই ব্রিটেনজুড়ে শুরু হয়েছে তোড়জোড় কাগজে কাগজে রাজকীয় রত্নভাণ্ডারের মূল্য ও ইতিহাস নিয়ে চর্চাও শুরু হয়েছে অবশ্য এই প্রদর্শনী হঠাৎ দেখার মতো কোনও বিষয় নয় এক বিশেষ উপলক্ষে ব্রিটিশ তোশাখানার সম্পদ জনসাধারণের চাক্ষুসের জন্য খুলে দেয়া হচ্ছে চলতি বছরেই রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকালের হীরক জয়ন্তী পূরণ হচ্ছে ডায়মন্ড জুবিলিতে ডায়মন্ড প্রদর্শন করে বছরটাকে স্মরণে রাখতে চাইছে ব্রিটেনের রাজ পরিবার

সূর্য কোনওদিন অস্ত যাবে না ব্রিটিশ সাম্রাজ্যে - একথা সারা পৃথিবীতেই কমবেশি বিশ্বাসযোগ্য ছিল আরও একটা বিশ্বাস ছিল মানুষের মনে, বাকিংহাম প্যালেসের তোশাখানা মানে সত্যিকারের কুবেরের রত্নভাণ্ডার প্রাচ্য দেবতা কুবেরকে ব্রিটিশরা চিনতে নাও পারেন যদি বলা যায়, ব্রিটেনের রাজকীয় রত্নভাণ্ডার সত্যি সত্যি একটা ট্রেজার আইল্যান্ড বা কিং সলোমনস মাইন - এতটুকু ভুল হবে না তর্কের খাতিরে ধরে নেয়া যাক, রানির রত্নভাণ্ডারের যা মণিমুক্তো তার পরিমাণ ট্রেজার আইল্যান্ড বা রাজা সলোমনের রত্নরাজির থেকে কম তাতেও কিন্তু রানির সম্পদরাজি থেকে যাবে অমূল্য এর প্রতিটি গহনা, প্রতিটি রত্নের সঙ্গে যে ইতিহাস, যে আভিজাত্য লুকিয়ে আছে তার মূল্য অর্থ দিয়ে বিচার করা যাবে না

পৃথিবীর সুখ্যাত দুটি হিরে এখন ব্রিটিশ রাজ পরিবারের দখলে একটি ভারতের কোহিনুর অন্যটি আফ্রিকার কালিনান কোহিনুর তো বহু রাজপুরুষ ও রাজপরিবারের উত্থান-পতনের সাক্ষী মোঘলদের হাত থেকে আহম্মদ শাহ আবদালির হাত ঘুরে রানি ভিক্টোরিয়ার রত্নভাণ্ডারে স্থান পায় কোহিনূর পরে সেটিকে কেটে রানির মুকুটে লাগান হয় ১৯০৫ সালে জোহানেসবার্গের কালিনানদের খনি থেকে পাওয়া যায় তৎকালীন বৃহত্তম হিরে মালিকদের নাম অনুসারে তার নাম হয় কালিনান তখন ব্রিটিশ রাজ সপ্তম এডওয়ার্ডকে উপহার দেয়া হয় হিরেটি পরে রানি অ্যান সেটি কেটে তার ব্রোচে লাগান

এই দুই ঐতিহাসিক হিরে প্রদর্শনীর আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে, এ বিষযে কোনও সন্দেহ নেই এছাড়াও সাধারণের সামনে আসছে গ্র্যানিস টিয়ারা নামে পরিচিত রানির মুকুট যাকে রানি এলিজাবেথ নিজের সেরা রত্নরাজি বলে পরিচয় দেন এটির পিছনেও সুদীর্ঘ ইতিহাস আছে কুইন মেরিকে ১৮৯৩ সালে উপহার দেয়া হয়েছিল মুকুটটি তৈরি করেছিল ব্রিটেনের রাজমণিকার জর্জ উইকস প্রতিষ্ঠিত গ্যারাড অ্যান্ড কোং রানি তখন ছিলেন রাজকুমারী ১৯৪৭ সালে রাজা ফিলিপের সঙ্গে বিয়ের সময় মেরি সেটি নাতনিকে উপহার দেন নভেম্বরে রানি এলিজাবেথ একবার গ্র্যানিস টিয়ারা পরেছিলেন তুরস্কের প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত ভোজসভায়

সৌদি আরবের রাজা খালিদ এবং ফয়সলের দেয়া নেকলেস থাকবে প্রদর্শনীতে আর অবশ্যই থাকবে রানি ভিক্টোরিয়ার ১৮৫৮ সালে তৈরি নেকলেস ব্রিটিশ রাজ পরিবারে রানি দ্বিতীয় এলিজাবেথ ছাড়া আর শুধু রানি ভিক্টোরিয়ারই রাজত্বকালে হীরক জয়ন্তী পালনের সৌভাগ্য হয়েছে।     

 

টুইটারে ক্যাস্ত্রোর মৃত্যু খবর!

 

 

সংলাপ

 

কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো দেশটির সরকারি ওয়েবসাইটে নিজের স্বাক্ষরিত একটি নিবন্ধ প্রকাশ করেছেন এর মাধ্যমে সাম্প্রতিক সময়ে তার মৃত্যুর যে গুজব উঠেছিল তার জবাব দেয়ার চেষ্টা করা হয়েছে

নতুন এ নিবন্ধে কিউবার সাবেক নেতা বিশ্বের সামনে থাকা অনেকগুলো বিপদের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন তিনি সম্ভাব্য পরমাণু যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করে লিখেছেন, এ বিষয়গুলোতে বিশ্ব নেতৃবৃন্দ সমাধানসূত্রে পৌঁছার পরিবর্তে উল্টোদিকে হাঁটছেন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার তিন দিন আগে দাবি করেছিল, কিউবার সরকারি বার্তা সংস্থা ক্যাস্ত্রোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং এ ব্যাপারে সরকারি ঘোষণা আসছে এ সম্পর্কে গুজব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কিউবার সরকারি ওয়েবসাইট গত বুধবার ফিদেল ক্যাস্ত্রোর নিবন্ধ প্রকাশ করে নিবন্ধটি প্রকাশের পাশাপাশি কিউবার সাবেক নেতার মৃত্যুর গুজব নাকচ করে দিয়ে ওয়েবসাইটে বলা হয়, টুইটারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটি গুজব ছড়ানোর মাধ্যমে পরিণত হয়েছে কিউবার সরকারি ওয়েবসাইট বলেছে, টুইটার এর আগেও ক্যাস্ত্রোর মৃত্যুর গুজব প্রকাশ করেছে

বর্তমানে ৮৫ বছর বয়সী ক্যাস্ত্রোর ক্ষুদ্রান্ত্রে ২০০৬ সালে অস্ত্রোপচার করা হয় ওই বছরই তিনি তার ভাই রাউলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন রাউল সে সময় কিউবার কাউন্সিল অব স্টেটের প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন থেকে সাবেক নেতা ফিদেল ক্যাস্ত্রো নিয়মিত সরকারি বার্তা সংস্থা ও ওয়েবসাইটের মাধ্যমে আন্তর্জাতিক বড় বড় ইস্যুতে নিজের মন্তব্য প্রকাশ করে আসছেন মাঝেমধ্যে তাকে জনসমক্ষেও আসতে  দেখা  গেছে।  

 

টাইটানিক নিলামে

 

 

বিমা

 

দিনটি ১১ এপ্রিল, ২০১২ এদিনই একটি যুগান্তকারী ঘটনা ঘটতে চলেছে ম্যানহাটনের গুয়ার্নসেস নিলামঘরে নিলাম হবে ডুবে যাওয়া সেই রাজকীয় প্রমোদতরী টাইটানিকের অসংখ্য উদ্ধারপ্রাপ্ত সামগ্রীর তিনটি কারণে ঘটনাটি ঐতিহাসিকও প্রথমত, আগামী এপ্রিলেই শতবর্ষপূর্তি হচ্ছে টাইটানিকের জলসমাধির দ্বিতীয়ত, এই প্রথম ৫০০১টি দ্রব্যের নিলাম হবে একই দিনে, একই সঙ্গে তৃতীয়ত, এই প্রথম নিলাম হবে হুবহু আদালতের নির্দেশ মাফিক

নিলামের তালিকাটা অতি দীর্ঘ তো বটেই, অত্যন্ত আকর্ষণীয়ও হিরের বাহুবন্ধনী, সোনার ফ্রেমের মোটা কাচের চশমা, রত্নখোচিত কানের দুল, পান্না-মুক্তো বসানো গলার হার, সাদা-নীল রঙের চিনামাটির থালা, সোনা-বাঁধানো রুপোর চামচ, বেলজিয়ান কাচের আলমারি, কলম দোয়াত, সিঁড়ির সোনার হাতলের অংশবিশেষ, জামা-জুতো, ঘড়ি, জলের বোতল ইত্যাদি সব মিলিয়ে এখনও পর্যন্ত নিলামে চড়ানো হবে ৫০০১টি টাইটানিক সম্পদ সমীক্ষা তথ্য যাচাই করে দেখা গিয়েছে, পৃথিবীর কোনও নিলামঘরে একদিনে এত সংখ্যক সামগ্রীর নিলাম হয়নি তাই প্রথম থেকেই যথেষ্ট সংশয়, আদৌ একদিনে এই নিলাম শেষ করা সম্ভব কী না দ্বিধায় গুয়ার্নসেস নিলাম ঘরের প্রেসিডেন্ট আরলান এটিঙ্গার নিজেও তিনি বললেন, এটা আমাদের কাছে অগ্নি পরীক্ষা হোক, একদিনেই গোটা প্রক্রিয়া শেষ করতে চাই এখনও পর্যন্ত সমস্ত সামগ্রীর প্রাথমিক দাম স্থির হয়েছে বাংলাদেশী মুদ্রায় প্রায় ১০২৫ কোটি টাকা নিলাম শুরু হওয়ার পর এই দাম আরও বাড়বে তবে এই নিলাম আগাগোড়া বিধিবদ্ধ ভার্জিনিয়া হাউসের ফেডারেল বিচারক নির্দেশ দিয়েছেন, নিলাম হবে আদালতের তত্ত্বাবধানে একই নির্দেশ জারি আছে মার্কিন জেলা আদালতের বিচারক রেবেকা বিচ স্মিথের দেয়া রায়ে বলা হয়েছে, উপযুক্ত এবং সর্বোচ্চ দাম যিনি তৎক্ষণাৎ মিটিয়ে দিতে পারবেন, তিনিই টাইটানিক সম্পদ কিনতে পারবেন আর শুধু দাম দিতে পারলেই হবে না, সামগ্রিটির যত্ম করতে হবে একদম নিয়ম মেনে যখনই প্রয়োজন হবে সেটি জনসমক্ষে বের করে দেখাতে হবে টাইটানিককে নিয়ে এখনও গবেষণা এবং তদন্ত চলছে তাদের প্রয়োজনে ক্রেতাকে সবরকম সহযোগিতার আশ্বাস দিতে হবে

গুয়ার্নসেস নিলামঘরের প্রেসিডেন্ট আরলান এটিঙ্গার এবং টাইটানিকের নির্মাতা আটলান্টা প্রিমিয়ার সংস্থার মুখপাত্র ব্রায়ান ওয়েঙ্গার বলেন, একশো বছর আগে, ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক সমুদ্রে ডুবে গিয়েছিল আরএমএস টাইটানিক মাঝ-সমুদ্রে একটি পর্বতপ্রমাণ হিমবাহের সঙ্গে ধাক্কা লেগে টুকরো টুকরো হয়ে যায় সেই সময়ের পৃথিবীর বৃহত্তম জাহাজ টাইটানিক জাহাজের ২২২৩ যাত্রীর মধ্যে ১৫১৭ জনের মৃত্যু হয়েছিল ঘটনাস্থলেই পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো কয়েকজন মারা গিয়েছিলেন তারপর থেকে বহু গবেষণা হয়েছে টাইটানিক নিয়ে কেন ডুবে গিয়েছে, অন্তর্ঘাত নাকি প্রকৃতই দুর্ঘটনা, নাবিক কতটা দায়ী এসব নিয়ে চুলচেরা বিশেস্নষণ চলছিলই ১৯৮৫ সালে সমুদ্র বিশেষজ্ঞ রবার্ট বালার্ড প্রথম উত্তর আটলান্টিকের নিচে নেমে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে দেখেন তারপর ১৯৮৭, ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৬, ১৯৯৮, ২০০০ এবং ২০০৪ সালে একাধিক সংস্থা সমুদ্র গর্ভে গিয়ে একে একে তুলে এনেছে টাইটানিকের মহার্ঘ সম্পদ আর সব জমা পড়েছে আটলান্টা প্রিমিয়ার সংস্থার দফতরে প্রায় ২৫ বছর ধরে সেগুলো নিজেদের দায়িত্বেই সংরক্ষণ করছে ওই সংস্থা কিন্তু ইদানিং আর সম্ভব হচ্ছে না স্থানাভাব যেমন আছে, তেমনই ব্যয়ের ব্যাপারও রয়েছে নিলামের টাকার বড় অংশ দিয়ে আটলান্টা প্রিমিয়ার সংস্থা তাদের লোকসান মেটাবে বাকি টাকা সংরক্ষিত হবে টাইটানিকের বাকি সম্পদ উদ্ধার অভিযানে কানাডার কাছে সমুদ্রের ১২০০০ ফুট গভীরে প্রায় ১৩ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে ছিল উদ্ধার হওয়া সম্পদ গুলো এখনও ৩-৪ মাইল এলাকার ধ্বংসাবশেষ খুঁজে দেখা হয়নি ধারনা করা হচ্ছে সেখানে ছড়িয়ে আছে আরও অনেক সম্পদ

নিলামের আর একটি দিক খুবই আকর্ষণীয়, বলা চলে অভূতপূর্ব ওই অভিশপ্ত টাইটানিকে যারা সওয়ার ছিলেন, তাদের পরবর্তী প্রজন্মের মানুষজনও এই নিলামের সময় উপস্থিত থাকবেন তারা চান, তাদের প্রয়াত প্রিয়জনের জিনিসপত্র একবার  চিনে নিতে, পারলে নিলামে কিনে নিতে

 

মিয়ানমারে সুচির দল স্বীকৃতি পেল

 

 

সংলাপ

 

মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অংসান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডিকে গত ৬ জানুয়ারি দেশটির নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে এর ফলে আর কোন বাধা রইল না মিয়ানমারের আসন্ন উপ-নির্বাচনে দলিটির অংশ নেয়ার পথে

আগামী পহেলা এপ্রিল মিয়ানমার জাতীয় সংসদের শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এতে এনএলডি সব আসনে অংশ নেবে বলে এর আগে ঘোষণা করেছে উপ-নির্বাচনে অংশ নেয়ার মধ্য দিয়ে এনএলডি রাজনীতির মূলধারায় ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।  ২০১০ সালের নভেম্বর মাসে মিয়ানমারে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সে সময় বিতর্কিত কিছ নতুন আইনের কারণে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেনি এবং নির্বাচনেও অংশ নেয়নি এনএলডি

সুচির দল এনএলডিকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়ার পর এক সাক্ষাৎকারে অংসান সুচি আশা প্রকাশ করে বলেছেন, তিনি জীবিত থাকা অবস্থায় মিয়ানমারের পূর্ণাঙ্গ গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে

গত সাত মাসে মিয়ানমারের নতুন সরকার ৩৪৭ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে দেশটির কারাগারে এখনো প্রায় এক হাজার রাজনৈতিক বন্দি রয়ে গেছে বলে থাইল্যান্ড ভিত্তিক সংগঠন অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে গত মে মাস থেকে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সিন তিন দফা সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে ২০ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন অবশ্য এসব বন্দির মধ্যে দু শতাংশের কম রাজনৈতিক বন্দি এ কারণে  রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়ে আরো জোরদার পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি

 

বেগবান হচ্ছে অকুপাই ওয়াল স্ট্রিট

 

 

সংলাপ

 

অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনকারীদের ওপর মার্কিন পুলিশের ধরপাকড় অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় ওকল্যান্ড ও চারলোট শহর থেকে নতুন করে আটজনকে আটক করা হয়েছে গত শনিবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড শহর থেকে অন্তত ছয়জনকে এবং চারলোট থেকে দুজনকে আটক করা হয়

এ সময় পুলিশ আটক ব্যক্তিদের ওপর বর্বর নির্যাতন চালিয়েছে বলে খবর বের হয়েছে ওকল্যান্ড শহরের বহু বিক্ষোভকারী সেখানকার ফ্রাঙ্ক প্লাজার কাছে সমাবেশ করার প্রস্তুতি নেয়ার সময় পুলিশ এ আটক অভিযান চালায় এ সময় পুলিশের হামলায় পরিকল্পিত সমাবেশ ও বিক্ষোভ পন্ড হয়ে যায় বিক্ষোভকারীরা জানিয়েছে, পুলিশ তাদের ওপর লাঠিচার্জ  করেছে এবং রবার বুলেট ছুঁড়েছে

এদিকে, মার্কিন মুনাফালোভী কর্পোরেট ধনিক শ্রেণীর দুর্নীতি ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বহু বিক্ষোভকারী রাজাধনী ওয়াশিংটন ডিসি থেকে আটলান্টা পর্যন্ত শহর মার্চ করছে তবে, তাদের এ কর্মসূচিও নির্বিঘ্ন থাকেনি চারলোট শহর থেকে পুলিশ দুজনকে আটক করেছে

অকুপাই আন্দোলনকারীদের ওয়েবসাইটের হিসাব মতে গত ১৭ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পাঁচ হাজার ৮৬১ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ গত ১৭ মার্চ নিউইয়র্ক শহর থেকে অকু্‌পাই আন্দোলন শুরু হয় এবং এ পর্যন্ত দেশটির শত শত শহরে তা ছড়িয়ে পড়েছে মার্কিন সমাজে বিদ্যমান মারাত্মক অর্থনেতিক বৈষম্যের অবসান দাবি এবং দেশটির মুনাফাখোর পুঁজিপতিদের লালসার বিরুদ্ধে অকুপাই আন্দোলন চলে আসছে বিক্ষোভকারীরা বলছেন, তারা সমাজের শতকরা ৯৯ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করছেন

 

তালিবানি জোট পাকিস্তানে

 

 

সংলাপ

 

পাকিস্তানের উগ্র দলগুলোকে নিয়ে আফগানিস্তানের তালিবান ও পাক তালিবানরা জোট বাঁধল গঠন করল সংগঠনগুলোর ওপর নিয়ন্ত্রণের সর্বোচ্চ পরিষদ ৫ সদস্যের শুরা

আফগানিস্তানে আত্মগোপনকারী তালিবান নেতা মোল্লা ওমরের নির্দেশেই পাকিস্তানের ওয়াজিরিস্তানের গোপন আস্তানায় বৈঠক করে এই সর্বোচ্চ পরিষদ বা শুরা গঠন করা হয়েছে মোল্লা ওমরের নির্দেশেই ওই শুরা সিদ্ধান্ত নিয়েছে, তাদের জেহাদি হামলায় পাক সেনাবাহিনীকে আক্রমণ করা হবে না, আঘাত হানা হবে মার্কিন বাহিনীর নেতৃত্বাধীন ন্যাটোর ফৌজের ওপরই আফগান তালিবান-পাক তালিবান ও উগ্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমেরিকা পাকিস্তানকে সম্প্রতি যে চাপ দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে মোল্লা ওমর এই কৌশল নিলেন পাক বাহিনীর সঙ্গে সংঘাতে না গিয়ে পাকিস্তানে নিরাপদ আশ্রয়ের জন্যই এই কৌশলী সিদ্ধান্ত নিল তালিবানরা নবগঠিত এই শুরায় রয়েছে পাকিস্তানের দুই কমান্ডার মৌলবি নজর, হাফিজ গুল বাহাদুর।  এই দুজনই সম্প্রতি পাক সেনাবাহিনীর সঙ্গে শানিত্ম চুক্তি করেছেন বলে খবর দক্ষিণ ওয়াজিরিস্তানের পাক তালিবান দুই গোষ্ঠীর নেতা ওয়ালিউর রহমান ও হাকিমউল্লা মেসুদ রয়েছেন শুরায় ২০০১ সালে কাবুল থেকে তালিবান সরকার উৎখাত হওয়ার পর থেকেই মোল্লা ওমর লুকিয়ে রয়েছেন সন্দেহ করা হচ্ছে পাকিস্তানের বালুচিস্তানের রাজধানী কোয়েটার আশেপাশে গোপন আস্তানায় রয়েছেন তিনি