|
মালয়েশিয়ার রাজনীতিতে ঝড় আসন্ন
ইমরান
॥
মালয়েশিয়ার
সাবেক উপপ্রধানমন্ত্রী ও বর্তমান প্রধান বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহীম
কথিত বলাৎকার মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন।
দীর্ঘ
দু বছর বিচার চলার পর দেশটির হাইকোর্ট এ রায় দিল।
বিচারপতি মুহাম্মদ জাবিদিন দিয়াহ সরকারি কৌসুলির পেশ করা ডিএনএ পরীক্ষার
ফলাফল নির্ভযোগ্য না হওয়ায় মামলা খারিজ করে দেন।
ফলে,
আনোয়ার ইব্রাহিম মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন।
আদালতের রায় ঘোষণার পর তিনি সনেত্মাষ প্রকাশ করেছেন এবং আগামী নির্বাচনের
মাধ্যমে সরকারের ষড়যন্ত্রের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
আনোয়ার ইব্রাহিম জোরালো আশা প্রকাশ করে তার ভাষায় বলেছেন,
আগামী
নির্বাচনে দুর্নীতিবাজ ক্ষমতাসীন জোট সরকারকে পরাজিত করে তার দল ক্ষমতায় আসবে।
৬৪
বছর বয়সী এ রাজনীতিক প্রথম থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ অস্বীকার করে
আসছিলেন।
তিনি বার বার বলেছেন,
তার
রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য সরকার এ হীন অভিযোগ এনেছে।
অন্যদিকে মালয়েশিয়া সরকার বলেছে,
এ
রায় প্রমাণ করে দেশটির বিচার বিভাগ সরকারের প্রভাব থেকে সম্পূর্ণ স্বাধীন।
এক
সহকর্মীকে বলাৎকার করার অভিযোগে সরকার আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে মামলা
দায়ের করেছিল।
এ
অভিযোগ প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ১৯৯৮ সালে তারই ঘনিষ্ঠ সহযোগী এবং
সে সময়কার উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বরখাস্ত করেন এবং তাকে জেলে
নেয়া হয়।
পরে
তিনি ২০০৪ সালে কারাগার থেকে মুক্তি পান।
মুসলমান সংখ্যা গরিষ্ঠ মালয়েশিয়ায় বলাৎকার নিষিদ্ধ।
এ
অপরাধের জন্য সেখানে ২০ বছরের কারাদণ্ড ও বেত্রাঘাতের শাস্তির বিধান রয়েছে।
|