ইসরাইলি বাহিনীর হত্যা-নির্যাতন ও দখলদারি বন্ধের দাবিতে একদল আমেরিকান
ইহুদি ধর্মযাজক নিউ ইয়র্কে বিক্ষোভ করেছেন।
বিক্ষোভকারী ইহুদি পন্ডিতরা বলেছেন,
ইসরাইল ইহুদি ধর্মকে কলঙ্কিত করছে এবং প্রকৃত ইহুদি ধর্মের সঙ্গে ইসরাইলের
কোন সম্পর্ক নেই।
তারা আরো বলেছেন,
যায়নবাদ বা ইহুদিবাদের ভিত্তিতে ইসরাইলের অস্তিত্বই কলংকজনক,
কাজেই বিশ্বে এর অস্তিত্বের কোন প্রয়োজন নেই।
ইহুদি ধর্মযাজকরা নিরপরাধ ফিলিস্তিনিদের রক্ষায় এগিয়ে আসতে জাতিসংঘের
মহাসচিব বান কি মুন এবং নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান
জানান।
তারা ইসরাইলি নেতাদেরকে বর্তমান যুগের হিটলার হিসেবেও অভিহিত করেন।
বিক্ষোভে অংশ নেয়া ইহুদি ধর্মযাজক ডেভিস ভাইস বার্তাসংস্থা ইরনাকে বলেছেন,
নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা-নির্যাতনের মাধ্যমে ইসরাইল টিকে থাকবে বলে
দখলদার ইহুদিবাদী নেতারা ধারণা করছেন কিন্তু বাস্তবে তা সম্ভব হবে না।
তিনি বলেন,
ইহুদি ধর্মের প্রকৃত অনুসারীরা আগ্রাসী ইসরাইলের পরিপূর্ণ ধ্বংস চায়।