|
টুইটারে ক্যাস্ত্রোর মৃত্যু খবর!
সংলাপ
॥
কিউবার
সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো দেশটির সরকারি ওয়েবসাইটে নিজের
স্বাক্ষরিত একটি নিবন্ধ প্রকাশ করেছেন।
এর
মাধ্যমে সাম্প্রতিক সময়ে তার মৃত্যুর যে গুজব উঠেছিল তার জবাব দেয়ার চেষ্টা
করা হয়েছে।
নতুন এ নিবন্ধে কিউবার সাবেক নেতা বিশ্বের সামনে থাকা অনেকগুলো বিপদের
ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন।
তিনি সম্ভাব্য পরমাণু যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করে লিখেছেন,
এ
বিষয়গুলোতে বিশ্ব নেতৃবৃন্দ সমাধানসূত্রে পৌঁছার পরিবর্তে উল্টোদিকে
হাঁটছেন।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার তিন দিন আগে দাবি করেছিল,
কিউবার সরকারি বার্তা সংস্থা ক্যাস্ত্রোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং এ
ব্যাপারে সরকারি ঘোষণা আসছে।
এ
সম্পর্কে গুজব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কিউবার সরকারি ওয়েবসাইট গত বুধবার
ফিদেল ক্যাস্ত্রোর নিবন্ধ প্রকাশ করে।
নিবন্ধটি প্রকাশের পাশাপাশি কিউবার সাবেক নেতার মৃত্যুর গুজব নাকচ করে দিয়ে
ওয়েবসাইটে বলা হয়,
টুইটারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটি গুজব ছড়ানোর
মাধ্যমে পরিণত হয়েছে।
কিউবার সরকারি ওয়েবসাইট বলেছে,
টুইটার এর আগেও ক্যাস্ত্রোর মৃত্যুর গুজব প্রকাশ করেছে।
বর্তমানে ৮৫ বছর বয়সী ক্যাস্ত্রোর ক্ষুদ্রান্ত্রে ২০০৬ সালে অস্ত্রোপচার
করা হয়।
ওই
বছরই তিনি তার ভাই রাউলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
রাউল সে সময় কিউবার কাউন্সিল অব স্টেটের প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
তখন
থেকে সাবেক নেতা ফিদেল ক্যাস্ত্রো নিয়মিত সরকারি বার্তা সংস্থা ও
ওয়েবসাইটের মাধ্যমে আন্তর্জাতিক বড় বড় ইস্যুতে নিজের মন্তব্য প্রকাশ করে
আসছেন।
মাঝেমধ্যে তাকে জনসমক্ষেও আসতে দেখা গেছে। |