মিয়ানমারে সুচির দল স্বীকৃতি পেল

 

 

সংলাপ

 

মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অংসান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডিকে গত ৬ জানুয়ারি দেশটির নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে এর ফলে আর কোন বাধা রইল না মিয়ানমারের আসন্ন উপ-নির্বাচনে দলিটির অংশ নেয়ার পথে

আগামী পহেলা এপ্রিল মিয়ানমার জাতীয় সংসদের শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এতে এনএলডি সব আসনে অংশ নেবে বলে এর আগে ঘোষণা করেছে উপ-নির্বাচনে অংশ নেয়ার মধ্য দিয়ে এনএলডি রাজনীতির মূলধারায় ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।  ২০১০ সালের নভেম্বর মাসে মিয়ানমারে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সে সময় বিতর্কিত কিছ নতুন আইনের কারণে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেনি এবং নির্বাচনেও অংশ নেয়নি এনএলডি

সুচির দল এনএলডিকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়ার পর এক সাক্ষাৎকারে অংসান সুচি আশা প্রকাশ করে বলেছেন, তিনি জীবিত থাকা অবস্থায় মিয়ানমারের পূর্ণাঙ্গ গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে

গত সাত মাসে মিয়ানমারের নতুন সরকার ৩৪৭ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে দেশটির কারাগারে এখনো প্রায় এক হাজার রাজনৈতিক বন্দি রয়ে গেছে বলে থাইল্যান্ড ভিত্তিক সংগঠন অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে গত মে মাস থেকে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সিন তিন দফা সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে ২০ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন অবশ্য এসব বন্দির মধ্যে দু শতাংশের কম রাজনৈতিক বন্দি এ কারণে  রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়ে আরো জোরদার পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি